AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টয়লেট নিয়ে কপালে চিন্তার ভাঁজ, কোন সমস্যার কথা বললেন পার্নো?

নায়িকার নতুন ছবি 'সুনেত্রা সুন্দরম' মুক্তি পেতে চলেছেন আগামী ২১ মার্চ। এই ছবির বিষয় বেশখানিকটা অন্যরকম। রাস্তায় কাজে বেড়িয়ে অনেক মহিলাদের একটা কমন সমস্যার সম্মুখীন হতে হয়, তা হল শৌচালয় নিয়ে সমস্যা।

টয়লেট নিয়ে কপালে চিন্তার ভাঁজ, কোন সমস্যার কথা বললেন পার্নো?
| Edited By: | Updated on: Mar 19, 2025 | 11:21 AM
Share

বহুদিন পর্দার বাইরে রয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। কিছুদিন আগেই একটি ওয়েব সিরিজ ‘ভোগ’-এর শুটে দেখা গিয়েছে তাঁকে। যদিও বড়পর্দা থেকে বহু দিন দূরে রয়েছেন নায়িকা। তবে এবার পার্নোর অনুরাগীদের জন্যে সুখবর, নায়িকার নতুন ছবি ‘সুনেত্রা সুন্দরম’ মুক্তি পেতে চলেছেন আগামী ২১ মার্চ। এই ছবির বিষয় বেশখানিকটা অন্যরকম। রাস্তায় কাজে বেড়িয়ে অনেক মহিলাদের একটা কমন সমস্যার সম্মুখীন হতে হয়, তা হল শৌচালয় নিয়ে সমস্যা। সেই সমস্যা নিয়ে তৈরি এই ছবি সুনেত্রা সুন্দরম। ছবিটি বেশকিছু বছর আগে তৈরি হলেও নানা জটিলতার কারণে মুক্তি পেতে সমস্যা হচ্ছিল। তবে এবার এই ছবি পর্দায় আসতে চলেছে।

তবে পর্দায় যে ছবি দেখতে অনেকটা সুন্দর লাগে, খানিক স্বপ্নের মতো, সেই ছবি করতে গিয়ে যে ক্যামেরার পিছনে কত সমস্যায় পড়তে নয় সেলিব্রিটিদের, তা হয়তো ধারণা করা কঠিন। সেই তালিকা থেকে বাদ পড়েন না পার্নোও।

অভিনেত্রী পার্নোকে শুটের জন্যে হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, শহর থেকে শহরতলির যেতে হয় বারেবারে। তিনি কি কোনও বিশেষ সমস্যার মুখে পড়েছেন কখনও? উত্তরে পার্নো বলেন, ‘এই ছবিটি বহু আগে করা, এখন অবশ্য শুট করতে গিয়ে এই রকম সমস্যায় আর পড়তে হয় না। আর তা হল টয়লেটের ব্যবস্থা। এখন যদিও অনেক উন্নত হয়েছে সবটা। তবে আগে অবশ্যই বহুবার এই সমস্যায় পড়েছি। এখন রাস্তা ঘাটেও বহু টয়লেটের ব্যবস্থা চোখে পড়ে। সময়ের সঙ্গে সমস্যা কমেছে ঠিক, তবে এটা এমন একটা বিষয় যেটা নিয়ে খুব একটা সচেতনতা নেই বা কেউ কথা বলেন না। এইরকম সমস্যার কথা বলবে এই ছবি।’

Follow Us
এবার ঋতব্রত-কাকলিদের সরাসরি বড় বার্তা দিলেন মমতা
এবার ঋতব্রত-কাকলিদের সরাসরি বড় বার্তা দিলেন মমতা
মাছের তেলে মাছ ভাজা! অভিষেকের বিমানের আজব কাহিনি উঠে এল তদন্তে
মাছের তেলে মাছ ভাজা! অভিষেকের বিমানের আজব কাহিনি উঠে এল তদন্তে
প্রশ্ন শুনেই সৌগত বললেন, 'আমি অভিষেকের পিএ নই'
প্রশ্ন শুনেই সৌগত বললেন, 'আমি অভিষেকের পিএ নই'
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি