প্রিয়াঙ্কার সাফল্যে সঙ্গীর সমস্যা, সম্পর্ক নিয়ে কোন সত্যি ফাঁস করলেন?

Controversy: কোনও পরিকল্পনাই করেননি তিনি। এমন কি পরিবারের কেউ এই বিষয় কখনও ভাবেনি। প্রিয়াঙ্কা নিজের বায়োপিকে লেখেন, ছোটবেলায় তাঁর ভাই তাঁর উৎসাহ ছিলেন।

প্রিয়াঙ্কার সাফল্যে সঙ্গীর সমস্যা, সম্পর্ক নিয়ে কোন সত্যি ফাঁস করলেন?

| Edited By: আকাশ মিশ্র

Jan 21, 2025 | 8:34 PM

জীবনে হাজারও ওঠাপড়ার থাকে, কেরিয়ারের ভাল-মন্দ দুইদিকই সমালতালে সামাল দিতে হয়। প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। বর্তমানে তিনি সিটাডেল-এর প্রচারে ব্যস্ত। তবে সম্প্রতিতে তাঁকে দেখা গিয়েছে একাধিক বিষয় মুখ খুলতে, কখনও বলিউডের অন্দরমহলের বচসা, কখনও আবার ব্যক্তিজীবনের ওঠাপড়া। ছোট থেকেই প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় নিয়ে খুব একটা উৎসাহী ছিলেন না। কোনওদিন ভাবেননি সেভাবে তিনি অভিনয়ে আসতে পারেন। কোনও পরিকল্পনাই করেননি তিনি। এমন কি পরিবারের কেউ এই বিষয় কখনও ভাবেনি। প্রিয়াঙ্কা নিজের বায়োপিকে লেখেন, ছোটবেলায় তাঁর ভাই তাঁর উৎসাহ ছিলেন।

একবার তাঁর ভাই মা-বাবার ঘরে ঢুকে বেশ কিছু প্রশ্ন করে। তখন থেকেই ভাগ্য ঘুরে যায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে নিয়ে তাঁর ভাই মাকে প্রশ্ন করে, দিদির উচ্চতা কত? মা মধু চোপড়া জানিয়েছিলেন ৫.৭ ফুট। শুনে তাঁর ভাই বলেন দিদির কি সত্যি বয়স ১৭ বছর? প্রিয়াঙ্কা চোপড়ার মা হলেছিলেন হ্যাঁ। এখানেই থামেননি প্রিয়াঙ্কার ভাই। তিনি আরও জানতে চেয়েছিলেন, তুমি কি মনে করো দিদি সুন্দর? তাঁর মা বলেছিলেন হ্যাঁ, বিশ্বাস করি। তাঁর মা জানতে চেয়েছিলেন, কেন? তার উত্তরে প্রিয়াঙ্কা বলেন, তাঁর ভাই বলেছিলেন মিস ইন্ডিয়াতে তবে কেন অংশগ্রহণ করছেন না প্রিয়াঙ্কা? তারপর প্রিয়াঙ্কার মাথায় বিষয়টা আসে ও তাঁর ভাইয়ের উদ্যোগে পরিবারের সকলে রাজি হয়ে যায়। এরপরই ভাগ্য ঘোরে প্রিয়াঙ্কার বলেই জানান তিনি।

তবে এরপর যে জীবনটা খুব সোজাপথে এগোতে থাকে এমন নয়। দীর্ঘ কেরিয়ার জীবনে পুরুষ এসেছে একাধিক। তাঁদের সঙ্গে গভীর সম্পর্কও ছিল, তবে প্রিয়াঙ্কার সাফল্যে তাঁরা বোধহয় খুব একটা আনন্দ পেতেন না। তাঁদের রীতিমত সমস্যা হত বলেই দাবী করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও বর্তমানে তিনি নিক জোনাসের সঙ্গে দিব্যি সংসার করছেন। প্রিয়াঙ্কার জীবনে প্রতিটা পদক্ষেপে নিক তাঁর পাশে থাকে বলেই হাসি মুখে জানান প্রিয়াঙ্কা।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us