AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রকাশ্যে শাহরুখকে সপাটে চড়, কোন ভুলে এই অসম্মান কিং খানের?

Bollywood Gossip: জিরো ছবির প্রচারের সময় শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ঠিক কী ঘটেছিল সেদিন। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বইতে এসেছিলেন?” উত্তর শাহরুখ খান জানান ট্রেনে।

প্রকাশ্যে শাহরুখকে সপাটে চড়, কোন ভুলে এই অসম্মান কিং খানের?
| Updated on: Jan 31, 2025 | 11:57 PM
Share

শাহরুখ খান। হাজার হাজার মহিলার মনে যাঁর রাজত্ব সেই সুপারস্টারের গালে চড় মারলেন কি না এক মহিলা? বিশ্বাস করতে অসুবিধে হলেও এটাই ঘটে শাহরুখ খানের সঙ্গে। বলিউডের অন্দরমহলে এমন অনেক গসিপই ছড়িয়ে পড়তে দেখা যায়। কিন্তু এটা কোনও গসিপ নয়। কারণ খোদ শাহরুখ খান এই কথা মেনে নিয়েছিলেন। এমনকি তিনি নিজেই এটা সকলের সঙ্গে শেয়ার করে নেন। তবে কী এমন হল যার জন্য এক মহিলা শাহরুখ খানকে চড় মেরেছিলেন জানেন? জিরো ছবির প্রচারের সময় শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ঠিক কী ঘটেছিল সেদিন। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বইতে এসেছিলেন?” উত্তর শাহরুখ খান জানান ট্রেনে।

তবে সেই ট্রেনেই ঘটে এক অদ্ভুত ঘটনা। ট্রেনে টিকিট কেটেই উঠেছিলেন শাহরুখ খান। যার ফলে নিজে আসন নিয়ে তিনি ছিলেন বেজায় সচেতন। সকলের মতোই শুয়ে বসে আসছিলেন। কেউ ক্ষণিকের জন্য বসতে চাইলে তাও দিচ্ছিলেন। কিন্তু ট্রেন মুম্বইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান। তিনি সকলকেই বলছিলেন যে এখানে বসা যাবে না, কারণ এই আসন তাঁর। অনেকেই তাঁকে প্রাথমিকভাবে কিছু জানাননি। যার ফলে শাহরুখ খান কিছুই বুঝতে পারছিলেন না।

কিছুক্ষণ পরে এক মহিলা তাঁর আসনে বসতে আসেন। তখন শাহরুখ মহিলা বলে তাঁকে বসতে দিয়েছিলেন ঠিকই তবে জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না। কারণ এটা তাঁর আসন, আর তিনি টাকা দিয়ে এই আসনটি সংরক্ষণ করেছেন। তখন আচমকাই শাহরুখের গালে সপাটে চড় মেরে বসেন তিনি। শাহরুখ বুঝতে পারেন না, তখন তাঁকে জানানো হয়, যে ট্রেন মুম্বইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়। কোনও আসনই আর সম্পূর্ণ সংরক্ষণ থাকে না। জায়গা থাকলে সকলেই এসে সেখানে বসতে পারেন। তখন নিজের ভুল বুঝতে পারেন কিং।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?