AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছবি চলবে তো?’ পরিচালকের শর্ত শুনে যখন চমকে গিয়েছিলেন জিনাত

Zeenat Aman: জিনাত আমানকে নিয়ে পরিচালকদের এক ভিন্ন আত্মবিশ্বাস কাজ করত। কারণ তিনি ধূমপানে স্বাচ্ছন্দ বোধ করতেন, যে কোনও ধরনের পোশাক তিনি পরতে পারতেন। কোনও কিছুতেই সেভাবে না ছিল না তাঁর। চরিত্রের স্বার্থে তিনি যতটা সম্ভব নিজেকে ভাঙতে রাজি ছিলেন।

‘ছবি চলবে তো?’ পরিচালকের শর্ত শুনে যখন চমকে গিয়েছিলেন জিনাত
| Updated on: Jan 05, 2025 | 3:28 PM
Share

সাল ১৯৭০, বলিউডে এক অন্যস্বাদের অভিনেত্রীর দেখা মিলেছিল। বলিউডে তখন অভিনেত্রী মানেই বেশি কিছু শর্ত মেনে অভিনয়। সেই সময়ই সকল শর্ত ভেঙে, সমাজ কী বলবে, এই প্রশ্ন পিছনে ঠেলে সামনে উঠে এসেছিলেন অভিনেত্রী জিনাত আমান। তাঁকে যে কোনও পোশাকে দেখা যেত, তাঁকে যে কোনও লুকেই পর্দায় ফুটিয়ে তোলা যায়। তিনি এতটাই ছিলেন সাবলীল। ফলে প্রতিটা চরিত্রকেই খুব সহজে জিনাত আলাদা আলাদা রূপ দিতে পারতেন। জিনাত আমানকে নিয়ে পরিচালকদের এক ভিন্ন আত্মবিশ্বাস কাজ করত। কারণ তিনি ধূমপানে স্বাচ্ছন্দ বোধ করতেন, যে কোনও ধরনের পোশাক তিনি পরতে পারতেন। কোনও কিছুতেই সেভাবে না ছিল না তাঁর। চরিত্রের স্বার্থে তিনি যতটা সম্ভব নিজেকে ভাঙতে রাজি ছিলেন।

তাঁকে নিয়ে যখন রাজ কাপুর স্থির করলেন ‘সত্যম শিভম সুন্দরম’ করবেন, তখনও তিনি পাল্টা প্রশ্ন করতে পিছপা হননি, ‘ছবি চলবে তো?’ জিনাতের কথায় তাঁর যে গ্ল্যামার দেখেছে দর্শক এই ছবিতে তা থাকছে না। ফলে তিনি চিন্তায় থাকতেন, আদপে এই ছবি দর্শক গ্রহণ করবেন কি না। প্রাথমিকভাবে বুঝতে পারছিলেন না।

অভিনেত্রী রাজ কাপুরকে জানিয়েছিলেন, যদি এই ছবি না চলে তিনি সামনের জানলা থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ নেবেন। কিন্তু আত্মবিশ্বাসী ছিলেন রাজ কাপুর। ফলে কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের সেক্স সিম্বল হয়ে ওঠেন জিনাত। তাঁর স্টাইল থেকে পোশাক, সবটাই অনুরাগীরা নকল করতে শুরু করে দেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?