AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডে চরম ব্যর্থ, শশী কাপুরের একমাত্র মেয়ে আজ কী করেন জানেন?

Shashi Kapoor: ১৯৫৮ সালের এরকমই এক জুলাই মাসে বিদেশিনী জেনিফার কেন্ডেলকে বিয়ে করেন শশী কাপুর। পরের বছরই ১৯৫৯ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান কুনাল কাপুর। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ১৯৬২ সালে, বাবা-মা ভালবেসে নাম দেন করণ কাপুর। ১৯৬৭ সালের ২৭ নভেম্বর জন্ম নেয় তাঁদের তৃতীয় সন্তান সঞ্জনা কাপুর।

বলিউডে চরম ব্যর্থ, শশী কাপুরের একমাত্র মেয়ে আজ কী করেন জানেন?
সঞ্জনা কাপুর ও শশী কাপুর
| Updated on: Sep 24, 2024 | 6:11 PM
Share

বলিউডকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন হাতেগোনা যে কয়েকজন তাঁর মধ্যে প্রথম সারিতে শশী কাপুর। আইকনিক ডান্স স্টাইল, অমায়িক হাসির মধ্যে দিয়ে মন জয় করেছেন শত শত তরুণীর। সিনেমার ইতিহাসে তিনি সফল নায়ক। তবে তাঁর ছেলেমেয়েদের কেউই বাবার মতো খ্যাতি পাননি। তাঁর একমাত্র মেয়ে সঞ্জনা কাপুর চেয়েছিলেন শো-বিজের নায়িকা হতে। ঘটা করে ডেবিউও হয়েছিল তাঁর। তবে লাভের লাভ কিছুই হয়নি। প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে অচিরেই হারিয়ে গিয়েছেন সঞ্জনা। আজ তিনি কোথায়? কী করেন জানেন? কীভাবে দিন কাটে সঞ্জনা কাপুরের?

১৯৫৮ সালের এরকমই এক জুলাই মাসে বিদেশিনী জেনিফার কেন্ডেলকে বিয়ে করেন শশী কাপুর। পরের বছরই ১৯৫৯ সালে তাঁদের কোলে আসে প্রথম সন্তান কুনাল কাপুর। দ্বিতীয় সন্তানের জন্ম হয় ১৯৬২ সালে, বাবা-মা ভালবেসে নাম দেন করণ কাপুর। ১৯৬৭ সালের ২৭ নভেম্বর জন্ম নেয় তাঁদের তৃতীয় সন্তান সঞ্জনা কাপুর। পরিবারের এক বৃত্ত যেন সম্পূর্ণ হয়। মনে পাড়ে অপর্ণা সেন পরিচালিত ‘৩৬ চৌরঙ্গী লেন’ ছবির কথা? ওই ছবির মধ্যে দিয়েই ডেবিউ হয় সঞ্জনার। এর পর একে একে উৎসব’, ‘সালাম বম্বে’, ‘হিরো হিরালাল’– ছবিতেও কাজ করতে দেখা যায়। তবে ছবিগুলির কোনওটাই বক্স অফিসে সেভাবে সাফল্য লাভ করতে পারেনি।

বলিউডের নিজেকে প্রতিষ্ঠিত করতে না পেরে যদিও থেমে যাননি সঞ্জনা। বদলে ফেলেন তাঁর কেরিয়ার। কিছু দিন ব্রেকের পর ২০১২ সালে নিজের থিয়েটার গ্রুপ ‘জুনুন’ তৈরি করেন তিনি। মঞ্চনাটকই হয়ে ওঠে তাঁর প্রধান উপজীব্য। আজও ওই কাজই করে চলেছেন তিনি। সেখানে যদিও সাফল্য এসেছে তাঁর। জাঁকজমক থেকে দূরে সরে গেলেও অভিনয় থেকে দূরে সরে যাননি তিনি তাঁর দুই দাদাও বেছে নিয়েছেন অন্য পেশা। কুনাল কাপুর একজন অ্যাডগুরু। ওদিকে করণ কাপুর একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত ফটোগ্রাফার।

View this post on Instagram

A post shared by Priya (@bollywoodtriviapc)

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?