Ramayana: রামায়ণে সীতার কণ্ঠ সাই পল্লবীর নয়, তাহলে কার? সীতার কণ্ঠ হয়ে কী বলছেন তিনি?

Ramayana Rise of a Legend: পর্দায় সাই পল্লবীর রূপ ও অভিনয় তো সবাই দেখছেন, কিন্তু তাঁর মিষ্টি গলার পেছনে আসল রহস্যটা কী? কোন জনপ্রিয় শিল্পী রামায়ণে সীতার কণ্ঠ হয়ে চমকে দিলেন সবাইকে? সীতার কণ্ঠ হয়ে কী বলছেন তিনি? জানতে হলে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Ramayana: রামায়ণে সীতার কণ্ঠ সাই পল্লবীর নয়, তাহলে কার? সীতার কণ্ঠ হয়ে কী বলছেন তিনি?
বিস্তারিত জানতে পড়ুনImage Credit source: tv9 network

Nov 10, 2026 | 10:48 AM

পর্দায় সীতার মুখের অভিব্যক্তি দেখে অনেকই মুগ্ধ। সাই পল্লবীর (Sai Pallavi) অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। কিন্তু চোখ বুজে যে মিষ্টি গলাটা শুনছেন, সেটা কি সত্যিই সাই পল্লবীর? একেবারেই নয়! সদ্য মুক্তি পাওয়া ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana: Rise of a Legend) ছবিতে সীতার হয়ে গলা দিয়েছেন জনপ্রিয় ডাবিং শিল্পী অমি ত্রিবেদী (Ami Trivedi)। আর এই কাজটা তাঁর জীবনে কতটা স্পেশাল, তা নিয়েই মুখ খুললেন অমি।

মাত্র ১৭ বছর বয়সে ডাবিংয়ের জগতে পা রাখেন অমি। হ্যারি পটার (Harry Potter) থেকে শুরু করে সুপারম্যানের লোয়েস লেন কিংবা ‘৩০০’ ছবির আর্টেমিসিয়ার মতো জনপ্রিয় হলিউড চরিত্রে তিনি গলা দিয়েছেন। কিন্তু রামায়ণের সীতা! এ তো আর যে সে চরিত্র নয়। একেবারে ঐতিহাসিক এবং আইকনিক। অমি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বছর তাঁর করা সবচেয়ে রোমাঞ্চকর কাজ হল এটাই। এই কাজের মধ্যে যেমন একটা ভয় লুকিয়ে ছিল, তেমনই ছিল দারুণ উত্তেজনা। গোটা বিশ্ব এই ছবিটার জন্য অপেক্ষা করে ছিল। তাই এত বড় মাপের একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে করছেন।

অন্য কোনও অভিনেতার অভিনয়ের সঙ্গে নিজের গলা নিখুঁতভাবে মেলানো খুব কঠিন একটা কাজ। দর্শক যেন পর্দায় দেখে ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে এটা ডাবিং করা গলা! তবে অমির মতে, সীতার চরিত্রে ডাবিং করা তাঁর কেরিয়ারের অন্যতম সহজ ও মসৃণ কাজ ছিল। এর পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন সাই পল্লবীকে। সাইয়ের মুখের অভিব্যক্তি ও আবেগের নিখুঁত বহিঃপ্রকাশ এতই সুন্দর ছিল যে, অমির কাজটা জলের মতো সোজা হয়ে গিয়েছিল। এর পাশাপাশি পরিচালক নীতেশ তিওয়ারির চমৎকার নির্দেশনা তাঁকে প্রতি মুহূর্তে দারুণভাবে সাহায্য করেছে।

ডাবিং স্টুডিওতে ঢোকার আগে অমি ঠিক কী করেন জানেন?

তিনি প্রথমে একজন সাধারণ দর্শকের মতো পুরো দৃশ্যটা মন দিয়ে দেখেন। দৃশ্যের আসল আবেগটা বোঝার চেষ্টা করেন। আর ভারতীয় পুরাণের কোনও চরিত্রে ডাবিং করার একটা আলাদা অনুভূতি আছে। অমির কথায়, ভারতীয় পৌরাণিক চরিত্রের মধ্যে একটা অদ্ভুত চেনা গন্ধ থাকে। মনে হয় যেন নিজের চেনা মাঠেই খেলছেন।

সদ্য সিনেমা হলে এসেছে রামায়ণ। রণবীর কাপুর, যশের পাশাপাশি সাই পল্লবীর অভিনয়ও দারুণ প্রশংসা পাচ্ছে। আর সেই প্রশংসার একটা বড় ভাগীদার যে অমি ত্রিবেদীও, তা আর বলার অপেক্ষা রাখে না!

Loading...
Unable to load recommendations.
Follow Us