AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার কারণে সিঁথিতে সিঁদুর পরতেন লতা? কে ছিলেন সেই ব্যক্তি?

Lata Mageshkar: আজীবন অবিবাহিত ছিলেন লতা মঙ্গেশকর। কিন্তু তিনি নাকি সিঁথিতে পরতেন সিঁদুর। কার জন্য সুরসম্রাজ্ঞী সিঁথি রাঙিয়েছিলেন জানেন? জবাবে লতাই বা কি বলেছিলেন?

কার কারণে সিঁথিতে সিঁদুর পরতেন লতা? কে ছিলেন সেই ব্যক্তি?
লতা মঙ্গেশকর।
| Updated on: Jun 27, 2024 | 3:31 PM
Share

সরস্বতীর আশীর্বাদের হাত ছিল তাঁর মাথায়। নির্দ্বিধায় তাঁকে বলা যায় সরস্বতীর বরকন্যাও। সেই লতা মঙ্গেশকর কখনও বিয়ে করেননি। আজীবন অবিবাহিতই ছিলেন। ছোট বয়স থেকেই সংসারের যাবতীয় দায়দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। তবে সিঁথিতে নাকি সিঁদুরও পরতে দেখা গিয়েছিল লতাকে। অবিবাহিত লতা কার জন্য সিঁদুর তুলেছিলেন মাথায়, জানেন?

এমনটা নাকি শোনা যায়, ক্রিকেট জগতের একজনকে মন দিয়েছিলেন লতা। সেই সময়কার বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন রাজ সিং দুঙ্গারপুরের। তাঁর সঙ্গেই নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয় লতার। নানা ক্রিকেট ম্যাচ দেখতে গ্যালারিতেও বসে থাকতে দেখা গিয়েছে লতাকে। সেটা নাকি রাজ সিং দুঙ্গারপুরের জন্যই। কীভাবে দুঙ্গারপুরের সঙ্গে আলাপ হয় লতার?

লতার দাদা হৃদয়নাথ মঙ্গেশকর ছিলেন রাজ সিংয়ের খুব বন্ধু। দাদার সূত্রেই দুঙ্গারপুরের সঙ্গে আলাপ হয় লতার। ক্রমেই সেই সম্পর্ক গড়ায় প্রেমে। কিন্তু তা বিয়ের মণ্ডপ পর্যন্ত এগোয়নি। কারণ নাকি ছিলেন দুঙ্গারপুরের বাবা। তাঁরা ছিলেন রাজপরিবারের। লতার শরীরে ছিল না রাজরক্ত। ফলে, বিয়েতে বাধা আসে। কিন্তু মনে থেকে কোনওদিনই দুঙ্গারপুরকে মুছে ফেলতে পারেননি লতা? তাঁর জন্যই নাকি সিঁথি রাঙিয়েছিলেন। তবে লতা কারণ হিসেবে বলেছিলেন, “আমার সিঁদুর পরা সঙ্গীতের জন্য। সঙ্গীতকে ভালবেসেই আমি সিঁদুর পরি।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?