‘…কেউ চিনলই না’, হঠাৎ কেন আক্ষেপ প্রকাশ শ্রীলেখার?

Sreelekha Mitra: সম্প্রতি একটি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই পোস্টে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন এক বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে। এই বিশেষ ব্যক্তির শ্রীলেখার জীবনে অবদান অনেকটাই। বর্তমান প্রজন্মের জন্য দুঃখও প্রকাশ করেছেন অভিনেত্রী। কী সেই দুঃখ? জানেন...

...কেউ চিনলই না, হঠাৎ কেন আক্ষেপ প্রকাশ শ্রীলেখার?
শ্রীলেখা মিত্র।

|

Mar 20, 2024 | 8:00 PM

সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘টলিলাইটস’ নিয়ে অনেকগুলো পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। সেই ছবিতে অভিনয় করতে গিয়ে গুলজ়ারের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় শ্রীলেখার। প্রতিভাবান এবং বহুমুখী প্রতিভার মানুষটা সেদিন মন ছুঁয়ে গিয়েছিল অভিনেত্রীর। সেই স্মৃতি ফির হাতড়ালেন শ্রীলেখা।

‘টলিলাইটস’ ছবির স্মৃতি সরণী দিয়ে হাঁটতে-হাঁটতে শ্রীলেখা খুঁজে পেয়েছেন গুলজ়ারের সঙ্গে তোলা তাঁর কিছু ছবি। এই গুলজ়ারের লেখা কবিতা পড়ে, গান শুনে, সিনেমা দেখে বড় হয়েছেন তিনি। বর্তমান প্রজন্ম তাঁকে কতখানি চেনেন, এই আক্ষেপ প্রকাশ করে পোস্টে লিখেছেন, “গুলজ়ার সাহাব, আমার ভেবে দুঃখ হয় যে, এই রিলের পৃথিবী (পড়ুন প্রজন্ম) আপনার সম্পর্কে হয়তো জানেই না কিছু। পড়েনি আপনার কবিতা, শোনেনি আপনার লেখা গান এবং পরিচালক হিসেবেও হয়তো আপনাকে চেনে না।”

গুলজারের সঙ্গে শ্রীলেখা

দিন দুই আগেই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্ট করেছিলেন শ্রীলেখা। সেই পোস্টে তিনি লিখেছেন, “অর্জুন চক্রবর্তী পরিচালিত ছবি ছিল ‘টলিলাইটস’। ২০০৮ সালে মুক্তি পায় ছবিটি। অর্জুনদার আরও অনেক ছবি পরিচালনা করা উচিত ছিল। এমন আরও অনেকে আছেন, যাঁদের আরও অনেক কাজ করার দরকার ছিল। কিন্তু বহু অজানা কারণে তাঁরা সেই কাজ করে উঠতে পারেন না। মিঠুদা, অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায় অনেক-অনেক ছবিতে কাজ করেছেন। দারুণ অভিনেতা তিনি। তুমি এই জগতে নেই, কিন্তু তোমার কাজগুলো থেকে যাবে। হ্যাঁ, আমি এই ছবিতে একটা ডান্স নম্বর করেছিলাম।”

Loading...
Unable to load recommendations.
Follow Us