মুম্বই পাড়ি নীলের, তৃণার থেকে দূরে থাকবেন, কী কারণে সিদ্ধান্ত?

TV9 বাংলার তরফে যোগাযোগ করা হলে নীল বললেন, ''আসলে আমি নিজেকে আরও উন্নত করতে যাচ্ছি। কলকাতায় বহুদিন কাজ করেছি। নিজেকে একজন আর্টিস্ট হিসাবে উন্নত করাটা মনে হয় আমারই দায়িত্ব। বেশ কয়েকটা টাস্ক নিয়ে যাচ্ছি। শক্তি মোহনের ডান্স ক্লাসে জয়েন করেছি। ডিপ্লোমা কোর্স করছি। যে কারণে প্রতিদিন দু'টো করে ক্লাস করতে হবে। জিম জয়েন করব। মার্শাল আর্ট ট্রেনিং করব। অ্যাকশন ট্রেনিং করব। হিন্দি আর উর্দু ডায়লেক্ট ঠিক করব ট্রেনিং নিয়ে, যাতে অভিনেতা হিসাবে পরিধি বাড়াতে পারি। দুর্গাপুজো অবধি মুম্বইতে থাকার সিদ্ধান্ত নিয়েছি।''

মুম্বই পাড়ি নীলের, তৃণার থেকে দূরে থাকবেন, কী কারণে সিদ্ধান্ত?

| Edited By: Bhaswati Ghosh

May 05, 2025 | 8:53 AM

কলকাতা বিমানবন্দরে সাধারণত নায়ক নীল ভট্টাচার্যকে দেখা যায় তাঁর স্ত্রী অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে। অনেক সময়ে তাঁরা বেড়াতে যান। কিন্তু ৪মে নীল মুম্বই উড়ে গেলেন একা। তাঁর জিনিসপত্রের বহর জানান দিল, এখনই যে ফিরবেন মুম্বই থেকে তেমন নয়। মুম্বই উড়ে যাওয়ার সময়ে নীল ইনস্টাগ্রাম পোস্টে স্পষ্ট করেছেন, অনেক স্বপ্ন নিয়ে সেই শহরে যাচ্ছেন তিনি। মুম্বই যাতে তাঁক প্রতি নির্দয় না হয়, সেই আবেদন করেছেন নীল। বিষয়টা কী জানার জন্য TV9 বাংলার তরফে যোগাযোগ করা হলে নীল বললেন, ”আসলে আমি নিজেকে আরও উন্নত করতে যাচ্ছি। কলকাতায় বহুদিন কাজ করেছি। নিজেকে একজন আর্টিস্ট হিসাবে উন্নত করাটা মনে হয় আমারই দায়িত্ব। বেশ কয়েকটা টাস্ক নিয়ে যাচ্ছি। শক্তি মোহনের ডান্স ক্লাসে জয়েন করেছি। ডিপ্লোমা কোর্স করছি। যে কারণে প্রতিদিন দু’টো করে ক্লাস করতে হবে। জিম জয়েন করব। মার্শাল আর্ট ট্রেনিং করব। অ্যাকশন ট্রেনিং করব। হিন্দি আর উর্দু ডায়লেক্ট ঠিক করব ট্রেনিং নিয়ে, যাতে অভিনেতা হিসাবে পরিধি বাড়াতে পারি। দুর্গাপুজো অবধি মুম্বইতে থাকার সিদ্ধান্ত নিয়েছি।” কলকাতায় কি নতুন কাজ করতে চান নীল? অভিনেতা বললেন, ”যদি কাজের কোনও সুযোগ আসে, তা হলে চলে আসতে পারব। আর মুম্বইতে কোনও সুযোগ পাব কিনা, সেটা তো ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। দেখা যাক কী হয়।” অতীতে বেশ কিছু সুপারহিট ধারাবাহিক করেছেন নীল। যার মধ্যে তিয়াশা লেপচার সঙ্গে জুটি বেঁধে ‘কৃষ্ণকলি’ অন্যতম। সম্প্রতি নীল অভিনীত ‘অমরসঙ্গী’ ধারাবাহিকটা শেষ হয়েছে। তৃণা এখন নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। তাই তাঁর হাতে বিশেষ ছুটি নেই। নীল-তৃণার লং-ডিসটেন্স সম্পর্কটাকে আগলে রাখার বিষয়ে তাঁরা যে বিশেষ কিছু প্ল্যান করবেন, সেটা জানালেন অভিনেতা।

Follow Us