Yash golden Ravana brooch: যশের বুকে রাবণের দশমাথা! নজরকাড়া এই সোনার ব্রোচের দাম জানেন?

Ramayana movie budget 4000 crore premiere update: লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এর ডেভিড গেফেন থিয়েটারে আয়োজিত এই মেগা ইভেন্টে বসেছিল তারকাদের হাট। রণবীর কাপুর, সাই পল্লবী থেকে শুরু করে দক্ষিণী সুপারস্টার যশ— ছবির পুরো টিম তো বটেই, পশ্চিমী বিনোদন দুনিয়ার খ্যাতনামা ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন সেখানে।

Yash golden Ravana brooch: যশের বুকে রাবণের দশমাথা! নজরকাড়া এই সোনার ব্রোচের দাম জানেন?

|

Oct 28, 2026 | 1:58 PM

আসন্ন দীপাবলি উৎসবের মরশুমে গোটা বিশ্বে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মেগাবাজেট মহাকাব্য ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ (Ramayana: Rise of A Legend)। বিশ্বজোড়া মুক্তির ঠিক আগে লস অ্যাঞ্জেলেসের জমকালো আসরে অনুষ্ঠিত হয়ে গেল এই বহুল প্রতীক্ষিত ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এর ডেভিড গেফেন থিয়েটারে আয়োজিত এই মেগা ইভেন্টে বসেছিল তারকাদের হাট। রণবীর কাপুর, সাই পল্লবী থেকে শুরু করে দক্ষিণী সুপারস্টার যশ— ছবির পুরো টিম তো বটেই, পশ্চিমী বিনোদন দুনিয়ার খ্যাতনামা ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন সেখানে। তবে গ্ল্যামার এবং ফ্যাশনের সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নিলেন পর্দার ‘লঙ্কেশ’ যশ! বিশেষ করে তাঁর পরিধানে থাকা নজরকাড়া ‘সোনার দশানন ব্রোচ’ এই মুহূর্তে বিশ্বজুড়ে নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।

লস অ্যাঞ্জেলেসের প্রিমিয়ার নাইটে যশের সাজপোশাক ছিল রীতিমতো নজরকাড়া। আভিজাত্য এবং আধুনিক ফ্যাশনের চমৎকার মেলবন্ধন ঘটিয়েছিলেন তিনি। কালো রঙের ক্লাসি স্যুট বা ট্যক্সিডোর সঙ্গে তাঁর বুকের কাছে ঝিলমিল করছিল এক বহুমূল্য সোনার ব্রোচ। সূক্ষ্ম ও নিখুঁত কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছিল রাবণের দশটি মাথা! শুধু তাই নয়, সেই ব্রোচের সঙ্গে যুক্ত সোনার চেইন তাঁর পুরো লুকে এক রাজকীয় ও ‘খলনায়কোচিত’ আভিজাত্য এনে দিয়েছিল। সঙ্গে চোখে স্টাইলিশ সানগ্লাস এবং কানে সোনার হুপ রিং— সব মিলিয়ে যশের এই রকিং ও ইউনিক স্টাইল দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা।

জানা গিয়েছে, চার হাজার কোটি টাকার বিশাল বাজেটের এই ‘রামায়ণ’ ছবির জন্য প্রায় ৪ হাজারেরও বেশি এক্সক্লুসিভ ডিজাইনের গয়না তৈরি করেছে প্রখ্যাত জুয়েলারি ব্র্যান্ড ‘হাউজ অফ আম্রপালি’ (House of Amrapali)। শুধু পর্দার ‘রাম’ রণবীর কাপুর বা ‘সীতা’ সাই পল্লবীর গয়নাই নয়, ‘রাবণ’ যশের চরিত্রের কথা মাথায় রেখেও সমস্ত গয়না ডিজাইনের বরাত পেয়েছিল এই সংস্থাই। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসের প্রিমিয়ার ইভেন্টের জন্য বিশেষভাবেই এই দশানন ব্রোচটি তৈরি করা হয়েছে। তবে সাধারণ ক্রেতাদের জন্য এটি বাজারে বিক্রির কোনও পরিকল্পনা নেই। ফলে যশের এই রাজকীয় ব্রোচ দেখে অনুরাগীদের মনে পরার সাধ জাগলেও, তা কেনার কোনও সুযোগ থাকছে না। তবে গয়নার বাজার ঘেঁটে দেখলে জানা যায়, এমন দশানন ব্রোচ বানাতে খরচ হতে পারে ১৪ থেকে ২০ লক্ষ টাকা। নির্ভর করছে আপনি কত ভারী ব্রোচ বানাচ্ছেন তার উপর।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us