Amla Seed: আমলকি নয়, আসল ম্যাজিক জানে সেটির বীজ! উঠে এল গবেষণায়

Patanjali News in Bengali: তাই সাধারণ মানুষের কথা ভেবেই একটি নতুন আয়ুর্বেদিক দ্রব্য তৈরি করেছে তারা। তাতে সিলমোহর দিয়েছে আয়ুশ মন্ত্রক, সিএসআইআর-সহ নানাবিধ আন্তর্জাতিক সংস্থাও। পতঞ্জলি বলছে, এই নয়া আয়ুর্বেদিক ওষুধ যে শুধুই সাধারণের কথা ভেবে এমনটা নয়। এতে উপকৃত হবেন দেশের কৃষকরাও।

Amla Seed: আমলকি নয়, আসল ম্যাজিক জানে সেটির বীজ! উঠে এল গবেষণায়
আমলকিImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Mar 01, 2026 | 2:44 PM

নয়াদিল্লি: আমলকির গুণাগুণ অনস্বীকার্য হলেও স্বাদে তার অত সুখ্য়াতি নেই। কিন্তু এই ফল ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্য়ান্টে ভরা। হজমে প্রচণ্ড ফলপ্রসূ। ঔজ্জ্বল্য আনে ত্বকে। কিন্তু পতঞ্জলির বীজ? বেশির ভাগ মানুষই সেটিকে ফেলে দেন। এবার ওই আমলকির বীজ নিয়েই বিপ্লব করেছে পতঞ্জলি। সংস্থার সেকেন্ড-ইন-কমান্ড আচার্য বালকৃষ্ণের নেতৃত্বে আমলকির বীজ নিয়ে বিরাট গবেষণা করেছে পতঞ্জলির রিসার্চ ইনস্টিটিউট। আর তাতে কী পাওয়া গেল?

পতঞ্জলির গবেষণায় দেখা গিয়েছে, ঋতু যাই হোক না কেন সুস্থ থাকার অন্যতম দাওয়াই হতে পারে আমলকির বীজ। কারণ তা ফলের অন্য অংশের থেকে বেশি পুষ্টিগুণ, অ্যান্টি অক্সিড্যান্টে সম্পন্ন। আমলকির বীজ গুঁড়ো করে খেলে অনেক রোগ সেরে যেতে পারে। বাড়তে পারে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা। ঔজ্জ্বল্য ফিরে যাবে ত্বকেরও।

কিন্তু এই ব্যস্ততম জীবনযাপনে কার কাছে সময় রয়েছে আমলকির বীজ গুঁড়ো করার? সেই ভাবনা মাথায় রয়েছে পতঞ্জলীরও। তাই সাধারণ মানুষের কথা ভেবেই একটি নতুন আয়ুর্বেদিক দ্রব্য তৈরি করেছে তারা। তাতে সিলমোহর দিয়েছে আয়ুশ মন্ত্রক, সিএসআইআর-সহ নানাবিধ আন্তর্জাতিক সংস্থাও। পতঞ্জলি বলছে, এই নয়া আয়ুর্বেদিক ওষুধ যে শুধুই সাধারণের কথা ভেবে এমনটা নয়। এতে উপকৃত হবেন দেশের কৃষকরাও।

আমলকির বীজ যা আগে কৃষক এবং অন্যান্য আমলকি দিয়ে নানাবিধ দ্রব্য প্রস্তুতকারক সংস্থাকে ফেলে দিতে হত। তাদের কাছে যেটা বর্জ্য, এবার সেটিকেই কাজে লাগাবে পতঞ্জলি। যার জেরে দেশের ৭০ হাজার কৃষকের আয় বাড়বে। দেশ এগোবে। এছাড়াও গ্রামীণ পরিসরে আমলকির চাষ বৃদ্ধিতেও পরোক্ষ ভাবে মদক ও উৎসাহ জোগাবে পতঞ্জলির। সব মিলিয়ে তাঁদের একটি আয়ুর্বেদিক ওষুধ যেমন সাধারণের শরীর-স্বাস্থ্যের জন্য কাজের। ঠিক তেমনই তার ভূমিকা থাকে দেশের বিকাশেও।