Uric Acid: ৪ ড্রাই ফ্রুটস পেটে গেলেই তড়তড়িয়ে কমবে ইউরিক অ্যাসিডের মাত্রা

Uric Acid: ইউরিক অ্যাসিড ধরা পড়লে অনেক খাবারের উপরে নিষেধাজ্ঞা জারি হয়। তবে কিছু ড্রাই ফ্রুটস আছে যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। জানেন কোন কোন ড্রাই ফ্রুটস সেইগুলি।

Uric Acid: ৪ ড্রাই ফ্রুটস পেটে গেলেই তড়তড়িয়ে কমবে ইউরিক অ্যাসিডের মাত্রা

Aug 20, 2024 | 8:45 PM

বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে জাঁকিয়ে বসতে থাকে নানা রোগ ভোগ। ইউরিক অ্যাসিড তাদের মধ্যে অন্যতম। মূত্রের মধ্যে থাকা বিভিন্ন যৌগের মধ্যে ইউরিক অ্যাসিডও একটি। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তা অনান্য অনেক রোগের কারণ হতে পারে। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি। সুস্থ থাকতে তাই রাশ টানতে হবে খাওয়া দাওয়ায়। ইউরিক অ্যাসিড ধরা পড়লে অনেক খাবারের উপরে নিষেধাজ্ঞা জারি হয়। তবে কিছু ড্রাই ফ্রুটস আছে যা ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। জানেন কোন কোন ড্রাই ফ্রুটস সেইগুলি।

আখরোট – ইউরিক অ্যাসি়ড থাকলে ওমেগা ৩ সমৃদ্ধ আখরোট খাতে পারেন। প্রদাহজনিত সমস্যা দূর করতে আখরোটের জুড়ি মেলা ভার। আবার পেশি বা গাঁটে ব্যথার ক্ষেত্রেও প্রোটিনে ভরপুর আখরোট অত্যন্ত উপকারী।

কাঠবাদাম – ম্যাগনেশিয়াম, ভিটামিন ই, ম্যাঙ্গানিজের মতো নানা স্বাস্থ্যকর খনিজে ভরপুর কাঠবাদাম। এই বাদাম ইউরিক অ্যাসিডের রোগীদের জন্যও উপকারী। কাঠবাদামে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ইউরিক অ্যাসিডের ব্যথা-বেদনা কমাতে উপকারী।

তিসির বীজ – তিসির বীজে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। এই ফ্যাট ইউরিক অ্যাসিডের মাত্রা বিপদসীমার মাত্রা ছাড়াতে দেয় না। তা ছাড়া, এই বীজের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ইউরিক অ্যাসিডের যন্ত্রণার নিরাময় ঘটায়।

কাজু – ইউরিক অ্যাসিড থাকলে অনেকেই কাজুবাদাম খেতে চান না। কাজুতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, ফাইবারের মতো উপকারী পুষ্টিগুণ। ইউরিক অ্যাসিডের বিরুদ্ধে লড়তে করতে কিন্তু অনায়াসে ভরসা রাখা যায় এই বাদামে।

Follow Us