Acid Reflux: খাবার হজম হচ্ছে না, অ্যাসিডিটি-পেট গুড়গুড় লেগেই রয়েছে? এই ৫ খাবারেই গতি বাড়বে হজমযন্ত্রের

Acidity-Gas: সাইস্ট্রাস ফল অ্যাসিডিক নয় কিন্তু ক্ষারীয়। রোজ যে কোনও একটা লেবু খেলে খুবই ভাল। কমলালেবু, মুসাম্বি এসব শরীরের জন্য ভাল। এতে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে

Acid Reflux: খাবার হজম হচ্ছে না, অ্যাসিডিটি-পেট গুড়গুড় লেগেই রয়েছে? এই ৫ খাবারেই গতি বাড়বে হজমযন্ত্রের
স্বাস্থ্যের খেয়াল রাখতে যা কিছু খাবেন

| Edited By: রেশমী প্রামাণিক

Jul 13, 2023 | 8:45 AM

যে কোনও খাবার হজম করতেই অনেকটা পরিমাণ তরলের প্রয়োজন হয়। যে কারণে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সকলেই বলেন প্রচুর পরিমাণে জল খেতে। জল কম খেলে পাকস্থলীর উপর চাপ পড়ে। কোনও খাবারই তখন হজম হতে চায় না। হজমের সময় পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ হয় যা খাবারকে ভেঙে দিতে সাহায্য করে। আর খাবার এই ভাবে ভেঙে গেলে তখন হজমও অনেক বেশি সহজ হয়। অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে এবং হজম ঠিকমতো করতে পি-এইচ স্তরের মধ্যে ভারসাম্য রাখতে হবে। অনেক সময় খারাপ খাওয়া-দাওয়ার কারণে শরীরে এই অ্যাসিডিকের মাত্রায় ভারসাম্য থাকে না। তখন অ্যাসিড রিফ্লাক্স থেকে শুরু করে অ্যাসিডিটি যে কোনও রকম সমস্যা হতে পারে। এমনকী গ্যাস্ট্রিকের সমস্যাও আসতে পারে। বার্গার, শিঙাড়া, পিৎজা, চপ, পেঁয়াজি, স্যান্ডউইচ, সসেজ, বেকন, কাবাব, কোল্ডড্রিংক আর পেস্ট্রি পাকস্থলীর উপর খুবই চাপ ফেলে। আর সঙ্গে পেটের অ্যাসিডের মাত্রাও ঠিক থাকে না। এই সব খাবার খেলে পেটে বেশি পরিমাণ অ্যাসিড তৈরি হয়। পাকস্থলীর মধ্যেকার এই ভারসাম্য বজায় রাখতে তাই ক্ষারযুক্ত খাবারও রাখতে হবে খাদ্য তালিকায়। এর ফলে অ্যাসিডিটি, অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হবে না। তাই পুষ্টিবিদ শিখা আগরওয়াল দিচ্ছেন বিশেষ কিছু পরামর্শ। এই সব টিপস মেনে চললে খুব সহজেই সুস্থ থাকতে পারবেন। বিশেষত এই বর্ষায়।

রোজ ডায়েটে শাক সবজি বেশি করে রাখুন। সব রকম সবজি মিশিয়ে একটা তরকারি খেতেই হবে। যে কোনও একটা শাক, তরকারি, মাছ, ডাল এভাবে খাওয়া-দাওয়া সারুন। শুধু আলুভাজা- ভাত-ডাল বা ডিমের ওমলেট আর ভাত এরকম খাবেন না। এর ফলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ কম হয় আর সহজে সব হজম হয়ে যায়।

ক্যাপসিকাম, টমেটো, ব্রকোলি এসবও রাখুন ডায়েটে। এই সবের মধ্যে আছে ফাইটোকেমিক্যাল যা আমাদের শরীরের জন্য অপরিহার্য। অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরিতেও তা সাহায্য করে।

সাইস্ট্রাস ফল অ্যাসিডিক নয় কিন্তু ক্ষারীয়। রোজ যে কোনও একটা লেবু খেলে খুবই ভাল। কমলালেবু, মুসাম্বি এসব শরীরের জন্য ভাল। এতে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। আর শরীরের ডিটক্সিফিকেশনও ভাল হয় এতে।

মিষ্টি আলু, গাজর, বিট এসবও পেটের জন্য খুব ভাল। সেদ্ধ করে সামান্য নুন ার গোলমরিচ ছড়িয়ে খান। তাতেই অনেকটা কাজ হয়ে যাবে। এছাড়াও রোজ একটা করে মৌসুমী ফল খান। কিউই, আনারস, তরমুজ, পেঁপে, আঙুর আর আপেল এইসব শরীরের জন্য সবচেয়ে ভাল। ঘুরিয়ে ফিরিয়ে রোজের ডায়েটে এই সব ফল অবশ্যই রাখুন। এছাড়াও পেঁয়াজ, রসুন, আদা এসব মশলা হজমের জন্য ভাল। বিভিন্ন রকমের বাদাম, আমন্ড, কাজু এসব অল্প করে হলেও রোজ খাবেন।