
ওবেসিটির সমস্যা এখন ঘরে ঘরে। সমাজের এক শ্রেণির মানুষ এখন ওবেসিটির স্বীকার। একটা সময় ছিল যখন মানুষ পর্যাপ্ত পরিমাণে খাবার পেত না কিন্তু এখন হাতের সামনে অনেক অপশন। পছন্দের সব খাবার থরে থরে সাজানো থাকে মুখের সামনে। শুধু খেতে পারলেই হল। খাবার খেলেই ওজন বাড়ে। এর মধ্যে কোনও দ্বিমত নেই। ওজন বাড়লে শরীরে একাধিক সমস্যা আসে। সুগার, প্রেশার, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এসব জাঁকিয়ে বসে। এছাড়াও হাড় দুর্বল হয়ে যাওয়া, কিডনির নানা সমস্যা, ফ্যাটিলিভার, ক্যানসার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়ে ওজন বেশি থাকলে। পেট, কোমরে মেদ জমতে থাকলে সেখান থেকে রোগ জটিল হতে খুব একটা সময় লাগে না। ওজন কমানো এখন অনেকেরই লক্ষ্য কিন্তু সকলেই যে তাতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে পারেন এমন নয়। আর তাই বিশ্বজুড়ে এই ৪ মার্চ দিনটি পালন করা হয় বিশ্ব স্থূলতা দিবস হিসেবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস (এনআইডিডিকে)-এর তরফে জানানো হয়েছে অতিরিক্ত ওজন একাধিক স্বাস্থ্য সমস্যা ডেকে আনে। বিশেষ করে পেটে, কোমরে মেদ জমলে, চর্বি বেশি থাকলে অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। সেই সঙ্গে টাইপ ২ ডায়াবেটিস আর উচ্চরক্তচাপের ঝুঁকিও বাড়ে। অধিকাংশ পছন্দের খাবারের মধ্যে চিনি আর নুন এই দুই থাকে। যার কারণে রক্তশর্করার পরিমাণ বেড়ে যায়। ফলে উচ্চ রক্তচাপের সমস্যা হয়।
কোলেস্টেরল আর উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কের স্নায়ু অনেক বেশি দুর্বল হয়ে যায়। অনেক সময় এই চাপ বেশি হয়ে শিরা ফেটে যায়। যেখান থেকে ব্রেন স্ট্রোকের ঝুঁকিএ বাড়ে। ব্রেন স্ট্রোক হলে সেখান থেকে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সঙ্গে মেটাবলিক নানা সমস্যাও দেখা দেয়।
ওজন বাড়লে ফ্যাটি লিভার হতে পারে। অর্থাৎ লিভারের বাইরে চর্বি জমতে শুরু করে। এতে লিভারের ক্ষতি তো হয়ই সেই সঙ্গে সিরোসিস অফ লিভার, লিভার ফেলিওয়ের ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় স্থূলতা কিন্তু কোলন, মলদ্বার, প্রোস্টেট, স্তন, জরায়ু, গলব্লাডার ক্যানসারের কারণ এই ওবেসিটি। একাধিক গবেষণাতেই তার প্রমাণ রয়েছে। অতিরিক্ত ওজনের কারণে শ্বাসনিতে সমস্যা হয়, ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। স্লিপ অ্যাপনিয়ার সম্ভাবনাও বাড়ে ওবেসিটির ঝুঁকি থাকলে। ওজনের চাপে হাঁটুতেও ব্যথা হয় অনেকের।
ওবেসিটির শিকার হলে হৃদরোগ, কিডনির সমস্যা, গলব্লাডার, অগ্ন্যাশয়ের সমস্যা দেখা গেলেও যৌন মিলনে অনীহা, গর্ভধারণে সমস্যা, গর্ভাবস্থায় সমস্যা হয় ওজন বেশি থাকলে।