Tamarind Water: ওজন কমাতে ডায়েট করছেন? রোজ তেঁতুল জল খান

Tamarind Water: কেবল স্বাদ বাড়াতেই নয়, তেঁতুল জল কিন্তু স্বাস্থ্য গুণেও ঠাসা। রোজ এই জল খেলে পাবেন অনেক উপকার। আবার রোগা হওয়ার দৌড়ে নামলে, এই জল বেশ কার্যকরী।

Tamarind Water: ওজন কমাতে ডায়েট করছেন? রোজ তেঁতুল জল খান

Aug 26, 2024 | 9:03 PM

তেঁতুল জল না হলে যেন জমেই না ফুচকার স্বাদ। ওই জলেই লুকিয়ে থাকে আসল রহস্য। আবার আরও নানা রান্নায় তেঁতুল পড়লে স্বাদ হয়ে যায় দ্বিগুণ। তবে কেবল স্বাদ বাড়াতেই নয়, তেঁতুল জল কিন্তু স্বাস্থ্য গুণেও ঠাসা। রোজ এই জল খেলে পাবেন অনেক উপকার। আবার রোগা হওয়ার দৌড়ে নামলে, এই জল বেশ কার্যকরী। জানেন রোজ তেঁতুল জল খেলে কী কী উপকার পাবেন?

কম ক্যালোরি – তেঁতুল জলে ক্যালোরির পরিমাণ খুবই কম। গবেষণায় দেখা গিয়েছে একটা তেঁতুলে ৫-৬ ক্যালোরি থাকে। তবে সাবধান, এতে চিনি বা অন্য কোনও ধরনের মিষ্টি মেশালে কিন্তু ক্যালোররি পরিমাণ বাড়তে পারে।

অ্যান্টি অক্সিডেন্ট – তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। যা শরীর ভাল রাখতে খুব উপকারী। তেঁতুলে থাকা টারটারিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। অ্যান্টি অক্সিডেন্ট মেটাবলিজমের হার বাড়িয়ে ওজন কমানোর প্রক্রিয়াকেও দ্রুত করে তোলে।

হজমেশক্তি উন্নতি – ভাল হজমশক্তি ওজন কমানোর জন্য খুবই জরুরি। তেঁতুলে আছে ল্যাক্সেটিভ, যা হজমে সহায়ক। হজম না হওয়ায় পেট ফুলে থাকা বা পাকস্থলি সংক্রান্ত কিছু সমস্যায় তেঁতুল জল উপকারি হয়ে উঠতে পারে।

মেটাবলিজম বাড়াতে – মেটাবলিজম বাড়াতে তেঁতুল জলের ভূমিকা অনস্বীকার্য। মেটাবলিজম বাড়া মানেই দ্রুত ক্যালোরি খরচ হওয়া, যা ওজন কমানোর প্রক্রিয়াতে সহায়ক হয়ে ওঠে।

তবে রোজ তেঁতুল জল খাওয়া শুরু করতে পেটের সমস্যাও হতে পারে। অনেকের আবার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকে। সেক্ষেত্রে রোজ তেঁতুল জল খেলে সমস্যা হতে পারে। তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

Loading...
Unable to load recommendations.
Follow Us