Power of Cloves Tea: রোজ খাওয়ার পর খান এক কাপ লবঙ্গের চা, খেলেই ‘ম্যাজিক’ হবে রাতে

Health Benefits of Cloves: আয়ুর্বেদশাস্ত্র মতে, লবঙ্গ খাওয়ার ফলে অনজাইমের ক্ষরণক্ষমতা বৃদ্ধি করে। শুধু তাই নয়, লবঙ্গের উপকারীতা জানলে অবাক হতে হবে আপনাকে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২টি করে লবঙ্গ খেলে কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যাগুলি দ্রুত দূর হয়ে যায়। হজমশক্তির জন্য মোক্ষম ওষুধ হল লবঙ্গ। 

Power of Cloves Tea: রোজ খাওয়ার পর খান এক কাপ লবঙ্গের চা, খেলেই ম্যাজিক হবে রাতে

| Edited By: দীপ্তা দাস

Jun 05, 2024 | 8:08 PM

পায়েস বা মাংস, মশলাদার রান্নায় লবঙ্গের ব্যবহার না হলে রান্নার স্বাদ ফিকে হয়ে যায়। রান্নাঘরে নুন-হলুদের মতো লবঙ্গ থাকে সবসময় মজুত। প্রতিটি ভারতীয়ের ঘরেই লবঙ্গ থাকে সর্বদা। শুধু রান্নায় স্বাদ বাড়াতেই নয়, এই লবঙ্গ গ্রহণ করলে শরীরও থাকে সুস্থ সবল। রয়েছে অনেক উপকারিতা। ক্লান্তিবোধ, অনিদ্রা বা মুখের দুর্গন্ধ তাড়াতে রোজ লবঙ্গ খাওয়া বেশ উপকারী। অনেকেই আয়ুর্বেদশাস্ত্র মতে রোজ লবঙ্গ খান। কিন্তু কখন, কটা করে লবঙ্গ খেতে হবে, তা অনেকের কাছেই অজানা।

আয়ুর্বেদশাস্ত্র মতে, লবঙ্গ খাওয়ার ফলে অনজাইমের ক্ষরণক্ষমতা বৃদ্ধি করে। শুধু তাই নয়, লবঙ্গের উপকারীতা জানলে অবাক হতে হবে আপনাকে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ২টি করে লবঙ্গ খেলে কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যাগুলি দ্রুত দূর হয়ে যায়। হজমশক্তির জন্য মোক্ষম ওষুধ হল লবঙ্গ।

সর্দি-কাশির মতো সমস্যায় ভুগলে দুটি করে লবঙ্গ গ্রহণ করলে দারুণ উপকার পেতে পারেন। লবঙ্গে ফাইবারের পরিমাণ রয়েছে যথেষ্ট। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অন্যান্য উপাদানও, যা শরীরকে সুস্থ রাখার জন্য খুবই উপকারী। প্রতিদিন গ্রহণ করলে তার উপকার পাবেন হাতেনাতে।

লবঙ্গে রয়েছে ভিটামিন-বি১, ভিটামিন-সি ও বিটা ক্যারোটিনের মতো প্রয়োজনীয় উপাদান,  যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও ভিটামিন-কে, প্রোটিন, কার্বোহাইড্রেটের মতো পুষ্টিগুণ থাকার জন্য শরীরকে ফিট রেখে সমস্যার সমাধান করে।

নিয়মিত লবঙ্গ খেলে যৌন সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যায়। লবঙ্গে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম ও জিঙ্ক উপাদান, যা পুরুষদের জন্য উপকারী বলে মনে করা হয়। যৌন সমস্যাগুলি অজান্তেই দূর হয়ে যায়।

লবঙ্গ খাওয়ার সঠিক সময় জানেন না অনেকেই। প্রতিদিন রাতে ঘুমানোর আগে লবঙ্গ খাওয়া উচিত। কুসুম কুসুম গরম জলের সঙ্গে গ্রহণ করলে শারীরিক নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পেট বা হজম সংক্রান্ত অনেক সমস্যা ও রোগ সেরে যাওয়ার সম্ভাবনা থাকে।

Follow Us