
বসন্তের শেষ লগ্নে সূর্যের তেজ বাড়তে চলেছে। ফলে সূর্যের গরমে নাজেহাল হওয়ার দিন শুরু হচে চলেছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে, ফাল্গুন মাস শেষ হবে আগামীকাল, ১৪ মার্চ। তারপরই শুরু হবে বছরের শেষ মাস, চৈত্র মাস। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য যখনই ধনু বা মীন রাশিতে গমন করে, তখনই খরমাস শুরু হয়। ধনু ও মীন রাশির অধিপতি বৃহস্পতি, অন্যদিকে সূর্য-গুরু শত্রু গ্রহ। তাই এই সময়কে শুভ বলে মনে করা হয় না। খরমাসে কোনও শুভ অনুষ্ঠান পালিত হয় না। জ্যোতিষশাস্ত্র মতে, আগামীকাল, ১৪ মার্চ, সূর্য মীন রাশিতে স্থানান্তর করছে, আবার ১৪ এপ্রিল পর্যন্ত চলবে মীন রাশিতে বদল ঘটবে। তার মানে ১৪ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে খারমাস। এছাড়া রাহু গ্রহও মীন রাশিতে রয়েছে। এই কারণে সূর্য মীন রাশিতে রাহুর সঙ্গে মিলিত হয়ে গ্রহণ যোগ গঠন করবে। এই গ্রহের অবস্থান ও গতিবিধির কারণে ১২টি রাশির উপর শুভ ও অশুভ প্রভাব পড়তে পারে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সুখকর ও সৌভাগ্যবান হতে চলেছে ৫ রাশির জাতক-জাতিকারা। কোন কোন রাশির জন্য মীন ও খরমাসে সূর্যের গমন শুভহতে চলেছে, জেনে নিন…
বৃষ রাশি: চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে এই সময়। থাকবে অনুকূল পরিবেশও। আর্থিক সুবিধা পাবেন। পাওনা টাকাও আসবে হাতে। জীবনে আরাম ও বিলাসিতার সুখ পেতে পারেন। কাজে সাফল্য পাবেন। কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন আপনি।
মিথুন রাশি: কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। এই সময় বিবাহিত জীবনে সুখ বয়ে নিয়ে আসবে। পাওনা টাকা ও কাজ ফের হাতে পাবেন। সম্পদ বৃদ্ধি পাবে এই সময়।
কন্যা রাশি: এই সময় সম্পদ, সমৃদ্ধি, প্রতিপত্তি ও সুখ বৃদ্ধি পাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ব্যাঙ্ক ব্যালেন্সও পূরণ হতে পারে। সমাজে সম্মান বাড়বে। আশেপাশে বহু মানুষের কাছে বন্ধু হিসেবে প্রাধান্য পাবেন। আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন আপনি। যে কোনও বিতর্ক থেকে দূরে থাকবেন, মানসিক শান্তি থাকবে আপনার মনে।
ধনু রাশি: আয় বাড়বে। ঋণ থেকে মুক্তি পাবেন। কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। প্রেম জীবন ভালোই কাটবে। বাড়িতে সুখ ও আনন্দের পরিবেশ থাকবে। সন্তানদের কাছ থেকে সুখ পাবেন।
মকর রাশি: সূর্যের অধিগ্রহণের সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ দিন শুরু হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। যদি ব্যয় নিয়ন্ত্রণে সফল হন তাহলে বেশ লাভবান হবেন। প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন আপনি।