Encounter: বিজাপুরের জঙ্গলে ৬ মাওবাদীর ঝাঁঝরা দেহ, ভোটের মুখেই বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

Maoist-Security Force Clash: ডিআরজি, সিআরপিএফের ২২৯ বাহিনী ও কোবরা টিম মিলিতভাবে এই অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই মাওবাদী-নকশাল উপদ্রুত এলাকায় এই অভিযান বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Encounter: বিজাপুরের জঙ্গলে ৬ মাওবাদীর ঝাঁঝরা দেহ, ভোটের মুখেই বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
ফাইল ছবিImage Credit source: twitter

|

Mar 27, 2024 | 11:34 AM

রায়পুর: লোকসভা নির্বাচনের আগেই নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ মাওবাদীদের। বুধবার ছত্তীসগঢ়ে মাওবাদী (Maoist) গোষ্ঠীর বিরুদ্ধে এনকাউন্টার (Encounter) অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী (Security Force)। সংঘর্ষে এখনও অবধি ৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন মহিলা ক্যাডারও রয়েছেন। বর্তমানে জঙ্গলে তল্লাশি অভিযান জারি রয়েছে।

জানা গিয়েছে, এ দিন সকালে ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। চিকুরবাট্টি-পুসবাকা এলাকার কাছে জঙ্গলের গভীরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া অবধি, ৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে।

ডিআরজি, সিআরপিএফের ২২৯ বাহিনী ও কোবরা টিম মিলিতভাবে এই অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই মাওবাদী-নকশাল উপদ্রুত এলাকায় এই অভিযান বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

বাস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি জানান, এ দি সকালেই যৌথ বাহিনী মাওবাদী দমন অভিযানে বের হয়। নিরাপত্তা বাহিনীর দলে ছিল ডিস্ট্রিক রিজার্ভ গার্ড, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও কোবরা বাহিনীর এলিট ইউনিট। চিকুরবাট্টি-পুসবাকা এলাকার কাছে জঙ্গলে প্রবেশ করতেই আড়াল থেকে হামলা করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শুরু হয় গুলির লড়াই।

ঘণ্টাখানেক ধরে এনকাউন্টার চলার পর মাওবাদীদের দিক থেকে গুলি আসা বন্ধ হয়ে যায়। এরপর সংঘর্ষস্থলে তল্লাশি চালিয়ে এক মহিলা সহ ৬ মাওবাদীর দেহ উদ্ধার হয়। এখনও তল্লাশি অভিযান চলছে।

প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচনেই বাস্তার লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তার আগেই এই অভিযান বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

Follow Us