Sheikh Hasina: হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ৫ অগস্টই কি বড় ঘোষণা?

Sheikh Hasina Bangladesh Return: বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও জানিয়েছেন, তিনি চান হাসিনা বাংলাদেশে ফিরুন। এদিন কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, "যেভাবে আওয়ামী লিগের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল। এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। আওয়ামী লিগকে নিষিদ্ধ করাও সম্পূর্ণ অগণতান্ত্রিক। দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন।”

Sheikh Hasina: হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ৫ অগস্টই কি বড় ঘোষণা?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit source: Getty Image

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 02, 2026 | 11:56 PM

নয়াদিল্লি: ২০২৪ সালের ৫ অগস্ট। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। আগামী ৫ অগস্ট তাঁর দেশ ছাড়ার ২ বছর পূর্ণ হচ্ছে। আর ওইদিনই শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তনের পরিকল্পনা নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবে আওয়ামী লিগপন্থী সংগঠন। আগামী ৫ অগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে এই সাংবাদিক বৈঠকে ভিডিয়ো বার্তা দিতে পারেন স্বয়ং হাসিনা। এমনকি, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। হাসিনা সরকারের আমলের মন্ত্রী এবং বাংলাদেশের অন্য বিশিষ্টরা সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন।

২০২৪ সালের ৫ অগস্ট হাসিনা বাংলাদেশ ছাড়ার পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে পদ্মাপারের দেশে অন্তর্বর্তী সরকার তৈরি করা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের এই পড়শি দেশে নির্বাচন হয়। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান।

হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। দোষী সাব্যস্তও হয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেসব জানেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। তারপরও বাংলাদেশে ফিরতে চান তিনি। গতমাসে সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, আওয়ামী লিগের বড় নেতাদের নিয়ে আগামী ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন। কোনও চাপ নয়, স্বেচ্ছাতেই তিনি বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হাসিনা।

এবার হাসিনার বাংলাদেশে যাওয়া নিয়ে সাংবাদিক বৈঠক করবে আওয়াগী লিগপন্থী সংগঠন। এবং হাসিনার পদত্যাগের ২ বছর পূরণ হওয়ার দিনই নয়াদিল্লিতে সেই সাংবাদিক বৈঠক হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন হাসিনা পুত্র জয়।

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও জানিয়েছেন, তিনি চান হাসিনা বাংলাদেশে ফিরুন। এদিন কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “যেভাবে আওয়ামী লিগের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল। এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। আওয়ামী লিগকে নিষিদ্ধ করাও সম্পূর্ণ অগণতান্ত্রিক। দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us