Raghav Chadda: অন্ধ হতে বসেছিলেন পরিণীতির স্বামী রাঘব, এখন কোথায় তিনি?

Raghav Chadda: কেউ কেউ দাবি করেছেন যে তিনি আম আদমি পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। আম আদমি পার্টির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই সমস্ত দাবি অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, রাঘবের ভারতের বাইরে থাকার কারণ কী।

Raghav Chadda: অন্ধ হতে বসেছিলেন পরিণীতির স্বামী রাঘব, এখন কোথায় তিনি?
Image Credit source: twitter

Apr 30, 2024 | 7:34 PM

নয়া দিল্লি: পরিণীতি চোপড়ার সঙ্গে ধুমধাম করে বিয়ের পর থেকেই আর রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না রাঘব চাড্ডাকে। এমনই চর্চা চলছে বিভিন্ন মহলে। কেজরীবালের গ্রেফতারির পরও কেন তাঁকে দেখা গেল না, উঠেছে সেই প্রশ্নও। কোথায় গেলন রাঘব? অবশেষে মিলল উত্তর।

আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বর্তমানে রয়েছেন ব্রিটেনে। কেউ কেউ দাবি করেছেন যে তিনি আম আদমি পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। আম আদমি পার্টির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই সমস্ত দাবি অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, রাঘবের ভারতের বাইরে থাকার কারণ কী।

সৌরভ ভরদ্বাজ জানান, রাঘব ব্রিটেনে আছেন, কারণ তাঁর চোখে কিছু সমস্যা ছিল। সেই সমস্যা এতই গুরুতর যে কারণে তিনি তাঁর দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারতেন। তাই চোখের চিকিৎসা করাতেই ব্রিটেনে যান রাঘব। সৌরভ বলেন, আমার শুভকামনা ওঁর সঙ্গে রয়েছে। রাঘব নিশ্চয় দ্রুত সুস্থ হয়ে ফিরে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। রাঘব চাড্ডা এবং আম আদমি পার্টির মধ্যে কি কোনও সমস্যা হয়েছে? সৌরভ ভরদ্বাজ এই সমস্ত জল্পনা অস্বীকার করেছেন। জানা গিয়েছে, গত মাসে সার্জারির জন্য ব্রিটেনে গিয়েছিলেন রাঘব।

Follow Us