Abhishek Banerjee: ৩ বার মেনশনের পরও অভিষেকের কথা শোনেনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কথা যেতেই যা নির্দেশ দেওয়া হল…

SC On Abhishek Banerjee: পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন ইস্যুতে বর্তমানে ধারাবাহিক মিডিয়া ট্রায়াল চলছে বলে অভিযোগ। এই মর্মে আগেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন অভিষেক। তাঁর আইনজীবী হাইকোর্টে মামলাটি শুনানির জন্য তিনবার মেনশন বা উল্লেখও করেছিলেন।

Abhishek Banerjee: ৩ বার মেনশনের পরও অভিষেকের কথা শোনেনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কথা যেতেই যা নির্দেশ দেওয়া হল...
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit source: Facebook

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 03, 2026 | 3:42 PM

নয়া দিল্লি: মিডিয়া ট্রায়াল বন্ধের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শীর্ষ আদালত এই মামলার শুনানির জন্য তাঁকে সরাসরি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, দুর্গাপুজো ছুটির পরই কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করবে।

এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও অন্তর্বর্তীকালীন স্বস্তি বা সুরক্ষা পাবেন কিনা, সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তও নেবে হাইকোর্টই।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন ইস্যুতে বর্তমানে ধারাবাহিক মিডিয়া ট্রায়াল চলছে বলে অভিযোগ। এই মর্মে আগেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন অভিষেক। তাঁর আইনজীবী হাইকোর্টে মামলাটি শুনানির জন্য তিনবার মেনশন বা উল্লেখও করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে শুনানি না হওয়ায় তিনি দ্রুত প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ না করে হাইকোর্টকেই দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল যে, তদন্তকারী সংস্থার একাংশ থেকে গোপন নথিপত্র এবং জিজ্ঞাসাবাদের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া হচ্ছে। এর ফলে তাঁর মক্কেলের বিরুদ্ধে একপেশে প্রচার ও ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত অধিকার ও সামাজিক সম্মান নষ্ট করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তকেও ব্যাহত করছে।

প্রথমেই অভিষেক আর্জি জানিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। কিন্তু অভিষেককে তিনি নির্দিষ্ট বেঞ্চে আবেদনের পরামর্শ দেন। এরপর অভিষেক বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি মেনশন করেন। তিনি জানিয়ে দেন, দুর্গাপুজোর মধ্যে শুনানি সম্ভব নয়। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক। এবার সুপ্রিম কোর্ট আবারও সেই মামলা হাইকোর্টেই ফেরাল।

Loading...
Unable to load recommendations.
Follow Us