I-PAC-Samajwadi Party Contract: বাংলায় তৃণমূল হারতেই ‘খারাপ সময়’ ঘনিয়ে এল I-PAC-র!

Uttar Pradesh Assembly Election 2027: আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2027)। ২০২৭ সালের নির্বাচনের কথা মাথায় রেখে গত বছর অর্থাৎ ২০২৫ সালে সমাজবাদী পার্টি ও আইপ্যাকের সঙ্গে চুক্তি হয়েছিল।

I-PAC-Samajwadi Party Contract: বাংলায় তৃণমূল হারতেই খারাপ সময় ঘনিয়ে এল I-PAC-র!
কী বিপদ হল আইপ্যাকের?

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 06, 2026 | 12:41 PM

লখনউ: আইপ্যাকে আর ভরসা নেই? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই বড় সিদ্ধান্ত। আইপ্যাকের সঙ্গে চুক্তি বাতিল করার পথে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। আইপ্যাক(I-PAC)-কে দিয়ে আর ভোট কাজ করাবে না অখিলেশ যাদব(Akhilesh Yadav)-র দল।  

আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2027)। ২০২৭ সালের নির্বাচনের কথা মাথায় রেখে গত বছর অর্থাৎ ২০২৫ সালে সমাজবাদী পার্টি ও আইপ্যাকের সঙ্গে চুক্তি হয়েছিল। সেই চুক্তিই বাতিল করতে চলেছে অখিলেশের দল।

কেন চুক্তি বাতিল?

সমাজবাদী পার্টি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর আইপ্যাক-এর উপর বিধানসভা নির্বাচনের দায়িত্ব ছাড়তে নারাজ সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের একাংশ। এ বিষয়ে ইতিমধ্যেই অখিলেশ যাদবের সঙ্গে নেতাদের কথা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চন্ডেলের গ্রেফতার হওয়া, বাংলার গরু পাচার মামলায় প্রতীক জৈন-সহ বাকিদের ইডির তলব- এই সমস্ত ঘটনায় তৈরি হওয়া আইনি জটিলতার কারণে আরও সতর্ক অবস্থান নিচ্ছে সমাজবাদী পার্টি। তারা আর আইপ্যাকের কাঁধে বিধানসভা নির্বাচনের দায়িত্ব ছাড়তে নারাজ অখিলেশের দল।

প্রসঙ্গত, এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। মাত্র ৮০টি আসন পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ২০০ পার করেছে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের নেপথ্যে ছিল এই আইপ্যাক-ই। তবে এবার ভোটের আগে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানা, ডিরেক্টর ভিনেশ চণ্ডেলের গ্রেফতারি শোরগোল ফেলে দিয়েছিল। বিধানসভা নির্বাচনের ফল বেরতেই আইপ্যাকের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে সমাজবাদী পার্টি।

Follow Us