Pakistan: নতুন খেলা খেলছে পাকিস্তান, নিজের দেশের নাগরিকদেরই ফেরত নিচ্ছে না!

Pakistan: বৃহস্পতিবার পাকিস্তান আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাকিস্তানি নাগরিক, যারা এতদিন ভারতে থাকছিলেন, তারা সীমান্তে দাঁড়িয়ে থাকলেও, পাকিস্তান তাদের জন্য দরজা খুলছে না।

Pakistan: নতুন খেলা খেলছে পাকিস্তান, নিজের দেশের নাগরিকদেরই ফেরত নিচ্ছে না!
পাকিস্তান বন্ধ করে দিয়েছে সীমান্ত।Image Credit source: PTI

|

May 02, 2025 | 12:58 PM

নয়া দিল্লি: ভারতে থাকতে দেওয়া হবে না পাকিস্তানিদের। পহেলগাঁও জঙ্গি হামলার পর কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কিন্তু পাকিস্তান অন্য খেলাই খেলছে। তারা এখন নিজের দেশের নাগরিকদেরই ফেরত নিতে চাইছে না। আটারি-ওয়াঘা সীমান্তের দরজা বন্ধ করে দিয়েছে পাকিস্তানও। ফেরত নিচ্ছে না নিজেদের দেশের নাগরিকদেরই।

পহেলগাঁও জঙ্গি হামলার পরই ভারত পাকিস্তানিদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে যতজন নাগরিক রয়েছেন, তাদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা ফিরবে কী করে? পাকিস্তান তো তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তান আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাকিস্তানি নাগরিক, যারা এতদিন ভারতে থাকছিলেন, তারা সীমান্তে দাঁড়িয়ে থাকলেও, পাকিস্তান তাদের জন্য দরজা খুলছে না।

পাকিস্তানের নাগরিক সূরজ কুমার তাঁর বৃদ্ধা মাকে নিয়ে এসেছিলেন হরিদ্বার দর্শন করাতে। ৪৫ দিনের ভিসায় এসেছিলেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ফেরত যেতে হচ্ছে তাঁদের। সূরজ বলেন, “ভোর ৬টায় আটারি সীমান্তে এসেছিলাম পাকিস্তানে ফিরে যেতে, কিন্তু দেখছি দরজা বন্ধ।”

আরেক পাক নাগরিক হর্ষ কুমারেরও একই অভিজ্ঞতা। তিনি বলেন, “ভোর ৫টা থেকে এখানে অপেক্ষা করছি। সীমান্ত বন্ধ রেখেছে। আমি পাকিস্তানি কর্তৃপক্ষকে অনুরোধ করছি দরজা খুলে আমাদের ফেরত নিন। আমরা অত্যন্ত উদ্বেগে রয়েছি।”

নামরা নামক এক ভারতীয় মহিলার স্বামী আবার পাকিস্তানি। তিনি লাহোরেই ফিরে যাচ্ছিলেন, কিন্তু পাকিস্তান তাঁকে ঢুকতে দিচ্ছে না।

সীমান্ত বন্ধ রাখা, নিজেদের নাগরিকদের দেশে ঢুকতে না দেওয়ার কোনও ব্যাখ্যা দেয়নি ইসলামাবাদ। ২৬ এপ্রিল সার্কের ভিসা এবং ২৯ এপ্রিল মেডিক্যাল ভিসার মেয়াদ শেষ হয়েছে পাকিস্তানিদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us