পাকিস্তান
ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। ভারত-পাকিস্তান মানেই উত্তেজনা। সেটা কূটনৈতিক ময়দান হোক বা খেলার মাঠ। মূলত, কাশ্মীর নিয়েই দু-দেশের মধ্যে লড়াই। বেশ কয়েকবার ভারত-পাকিস্তান সম্মুখ সমরেও নেমেছে। সাম্প্রতিককালে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় ভুগছে পাকিস্তান। মুদ্রাস্ফীতি লাগাম ছেড়েছে। এর মধ্যেও পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ কমেনি। ভারত বরাবরই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও, বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে পাকিস্তান। অটল বিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদী এক কদম এগিয়েই দুই দেশের সম্পর্কের বরফ গলাতে চেষ্টা করেছেন। আর ততবারই, ভয়াবহ জঙ্গি হামলায় ইন্ধন জুগিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে সম্পর্ক যেমন খারাপ, অভ্যন্তরেও অস্থিরতা কম নয় পাকিস্তানে। স্বাধীনতার পর এখনও পর্যন্ত একবারও পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রী পায়নি পাকিস্তান
Read MoreIndia Invites Pakistan: ‘সিঁদুরের’ স্মৃতি মাথায় রেখেই ভারতে আমন্ত্রণ পেল পাকিস্তান
India-Pakistan Relation: পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রী ঔরঙ্গজেব খান খিজিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসসিও সামিটে পাকিস্তানের আমন্ত্রণ পাওয়া নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সমস্ত এসসিও সদস্যদেরই আলোচনা ও বহুপাক্ষিক উদ্যোগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 28, 2026
- 5:01 pm
India Slams Pakistan: ‘সন্ত্রাসবাদ চালালে ফল ভুগতেই হবে’, ‘মিথ্যাবাদী’ পাকিস্তানকে ধুয়ে দিল ভারত
India Pakistan UN: ভারতের প্রতিনিধি বলেন, "গত বছরই আমরা দেখিয়েছি যে জঙ্গিদের পালানো বা লুকিয়ে থাকার কোনও জায়গা নেই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার ক্ষমতা আমরা প্রয়োগ করবই। যদি পাকিস্তান সন্ত্রাসবাদ চালায়, তাহলে তার ফল ভুগতে হবে।"
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 12:29 pm
Imran Khan: জেলে কেমন আছেন ইমরান? বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ ছেলে কাসিমের!
Pakistan : আদালত ইমরানকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছিল। পাশাপাশি, শারীরিক অবস্থার অবনতির কথা মাথায় রেখে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগও করতে বলা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার পরেও তাঁকে রাতে কড়া নিরাপত্তার মধ্যে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- TV9 Bangla
- Updated on: Aug 27, 2026
- 12:24 pm
Sheikh Hasina on Bangladesh: ‘পাকিস্তান মডেলে’ চলছে বাংলাদেশ? ৫ অগস্টের পর সব হিসাব তুলে ধরলেন হাসিনা
Bangladesh-Pakistan Relation: হাসিনা বলেন, "আওয়ামী লিগ সরকারের আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ গুণ বৃদ্ধি পেয়েছিল। জিডিপির অনুপাতে বিনিয়োগের হার বেড়ে দাঁড়ায় ৩২.০৫ শতাংশে এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) পাঁচ গুণ বেড়ে ৩.৪৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়।"
- TV9 Bangla
- Updated on: Jun 28, 2026
- 5:13 pm
Shoaib Akhtar: শোয়েব আখতারের জঙ্গি যোগ! দাদার শেষকৃত্যে দেখা গেল ভারতের শত্রুদের
Pakistan Terror Link: লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সইফুল্লাহ কসুরী ছাড়াও পাকিস্তান মারকাজি মুসলিম লিগের প্রেসিডেন্ট ইনাম-উর-রহমানও উপস্থিত ছিলেন। এই কসুরী সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে ভারতে আবার ২৬/১১-র কায়দায় হামলা করা হবে। এবারও সমুদ্র রুট দিয়ে হামলা করা হবে।
- TV9 Bangla
- Updated on: Jun 27, 2026
- 1:43 pm
Pakistan Threatens India: অপারেশন সিঁদুরে শিক্ষা হয়নি! ভারতের সঙ্গে যুদ্ধ করার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর, পেরে উঠবে?
Pakistan Defence Minister threatens war with India: যদি ভারত সিন্ধুর জল আটকায় বা জলের গতিপথ বদলে দেয়, তাহলে পাকিস্তানও কঠোর পদক্ষেপ করতে পিছপা হবে না। এমনটাই বলেন খোয়াজা আসিফ। হুমকির সুরেই তিনি বলেন, "ভারত আচরণ না বদলালে আমরা ওদের সঙ্গে যুদ্ধ শুরু করব। কারণ জল জীবন। আর ওরা সেটাই আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে।"
- TV9 Bangla
- Updated on: Jun 22, 2026
- 11:26 am
Pakistan Submarine: বঙ্গোপসাগরে বড় খেলা খেলছে পাকিস্তান, দোসর হয়েছে চিন! ভারত কি জবাব দেবে?
Pakistan submarine in Bay of Bengal: সাবমেরিনটিকে পাহারা দিয়ে পাকিস্তানে নিয়ে আসার দায়িত্বে থাকা কমান্ডার ওমর ফারুক বলেছেন যে এই হ্যাঙ্গর সাবমেরিনের দৌলতে পাকিস্তান বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছানোর ও সেখানে উপস্থিতি বজায় রাখার ক্ষমতা পাবে।
- TV9 Bangla
- Updated on: Jun 18, 2026
- 6:44 pm
India Slams Pakistan-China Statement: ফের চিন-পাকিস্তানের ‘কুনজর’ জম্মু-কাশ্মীরের উপরে! ‘নাক না গলানো’র হুঁশিয়ারি ভারতের
India China Pakistan tension: বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চিন ও পাকিস্তানের মধ্যে আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতা (trans-boundary water resources cooperation) দেখেছে। কিন্তু দুই দেশ কোনও সীমান্ত ভাগ করে না, তাহলে আন্তঃসীমান্ত জলসম্পদ ভাগের প্রশ্নও ওঠে না।
- TV9 Bangla
- Updated on: May 27, 2026
- 9:55 am
Pakistan Train Explosion: পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বালোচিস্তান? ট্রেনে ধাক্কা বিস্ফোরক বোঝাই গাড়ির, মৃত অন্তত ২৪
Balochistan Blast: বালোচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশে একটি ট্রেনে বিস্ফোরণ হয়। বালোচিস্তানের কোয়েট্টা প্রদেশের চামান পট্টকে সিগন্যালের কাছ দিয়ে যখন ট্রেনটি যখন যাচ্ছিল, তখন একটি বিস্ফোরক বোঝাই গাড়ি এসে ট্রেনের কামরায় সজোরে ধাক্কা মারে। এরপরই ভয়াবহ বিস্ফোরণ হয়।
- TV9 Bangla
- Updated on: May 24, 2026
- 1:11 pm
India-Pakistan Espionage: ৪০ হাজারে বিক্রি হয়ে গেল দেশপ্রেম! CCTV লাগিয়ে সেনার গতিবিধি জানাচ্ছিল পাকিস্তানে, যেভাবে ধরা পড়ল…
Pakistan spy network: ধৃত ব্যক্তির কাছ থেকে সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট ওয়াইফাই রাউটার উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তির পাশাপাশি আরও কয়েকজন সন্দেহভাজনের নামে অপরাধমূলক এবং দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে কেস দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: May 22, 2026
- 11:37 am