AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: ‘গর্ভবতী’ পাকিস্তান, যে কোনও সময়ে জন্মাতে পারে বালোচিস্তান!

Pakistan-Balochistan: আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন পাক মিলিটারির মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। পাক সেনার উপরে আঘাত আরও বাড়বে বলেই হুমকি দিয়েছে তারা।

Pakistan: 'গর্ভবতী' পাকিস্তান, যে কোনও সময়ে জন্মাতে পারে বালোচিস্তান!
বালোচিস্তানকে নিয়ে নাজেহাল পাকিস্তান।Image Credit: TV9 বাংলা
| Updated on: Apr 28, 2025 | 6:14 AM
Share

ইসলামাবাদ: ভারতের সঙ্গে শত্রুতা করেই চলেছে পাকিস্তান, বারেবারে জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে দেশ। আর এই সমস্ত হামলার পিছনে বারবার উঠে এসেছে পাকিস্তান যোগ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, যেখানে ২৬ জন নিরাপরাধ হিন্দুকে হত্যা করেছে জঙ্গিরা, সেখানেও পাক যোগ স্পষ্ট। যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি করেছে পাকিস্তান, এদিকে ঘরেই তারা বেসামাল। ভারতের সঙ্গে যুদ্ধ করবে কী, ঘরের বিদ্রোহ আগে সামলাক। বালোচিস্তান লিবারেশন আর্মিকে সামলাতে হিমশিম খাচ্ছে পাকিস্তান।

বালোচিস্তানের কোয়েট্টায় মারগাটে পাকিস্তানি সেনা কনভয়ে হামলা চলে। আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন পাক মিলিটারির মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। পাক সেনার উপরে আঘাত আরও বাড়বে বলেই হুমকি দিয়েছে তারা।

অন্যদিকে, বালোচিস্তানের দেওয়ালে দেওয়ালে যে পাকিস্তান লেখা ছিল বড় বড় হরফে, পাকিস্তানি পতাকা আঁকা ছিল, তাও কালো কালি দিয়ে কেটে দিয়েছে বালুচের বাসিন্দারা। তারা কোনওভাবেই পাকিস্তানের শাসন মানতে নারাজ। বাইরে যেখানে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, সেখানে ঘরের অন্দরের এই বিদ্রোহের মুখে পড়তে হচ্ছে। কোনদিক সামলাবে তারা?

প্রসঙ্গত, গত মার্চ মাসেই পাকিস্তানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল বালোচ আর্মি। ৩০ ঘণ্টার অভিযানে বন্দিদের মুক্ত করে পাক নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয় ২৭ জঙ্গিকে। পাক নিরাপত্তা বাহিনীর ৩০ জন জওয়ানেরও মৃত্য়ু হয়। বালোচিস্তান লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে স্বাধীনতা চাইছে। যুদ্ধ আবহে এবার যদি বালোচ আর্মি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, তাহলে কী করবে?

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী