Samik Bhattacharya: বাংলায় বিনিয়োগ আনতে মুম্বইয়ে ‘বড় চাল’ শমীকের, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি?

Samik Bhattacharya meets industrialists in Mumbai: বাম এবং তৃণমূল জমানায় যেসব শিল্পপতি কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন, তাঁদের সঙ্গে গতকাল মুম্বইতে বৈঠক করেছেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের ফের বাংলায় ফিরে আসার এবং বিনিয়োগের আবেদন করেছেন রাজ্য বিজেপির সভাপতি। এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন করেছেন তিনি।

Samik Bhattacharya: বাংলায় বিনিয়োগ আনতে মুম্বইয়ে বড় চাল শমীকের, কী বললেন রাজ্য বিজেপির সভাপতি?
মুম্বইতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যরImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 03, 2026 | 9:23 PM

নয়াদিল্লি: বাংলা ছেড়ে যে শিল্পপতিরা চলে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনা হবে। ভোটের প্রচারে বারবার একথা বলেছে বিজেপি। আর ক্ষমতায় এসেই বাংলায় শিল্পায়ন নিয়ে উদ্যোগী হয়েছে শুভেন্দু-সরকার। বাংলায় শিল্পপতিদের ফিরিয়ে আনতে তাঁরা যে তৎপর, এবার তা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মুম্বইতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন তিনি। আর বৈঠক শেষে তিনি বুঝিয়ে দিলেন, শিল্পপতিরা বাংলায় আসার ব্যাপারে আগ্রহী।

বাম এবং তৃণমূল জমানায় যেসব শিল্পপতি কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিয়েছেন, তাঁদের সঙ্গে গতকাল মুম্বইতে বৈঠক করেছেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের ফের বাংলায় ফিরে আসার এবং বিনিয়োগের আবেদন করেছেন রাজ্য বিজেপির সভাপতি। এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য আবেদন করেছেন তিনি।

টেক্সটাইল, স্টিল, গ্লাস, সেমিকন্ডাক্টর বিভিন্ন ক্ষেত্রের উদ্যোগপতিদের সঙ্গে কথা বলেছেন শমীক। আলাদা করে কথা বলেছেন সংবাদমাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে। এছাড়াও সামাজিক উন্নয়নের কাজে যে সব স্টার্ট আপ উপযোগী ভূমিকা পালন করছে, তাদের সঙ্গেও আলাদা করে বৈঠক করে পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব পরিস্থিতির কথা তুলে ধরে বিনিয়োগের আবেদন করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

বৈঠক নিয়ে কী বললেন শমীক?

মুম্বইতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক নিয়ে শমীক বলেন, “নতুন শিল্পনীতি ও নতুন জমিনীতি নিয়ে আমাদের সরকার কাজ করছে। গত চার দশক ধরে যাঁরা বাংলা ছেড়ে চলে গিয়েছেন কিন্তু, যাঁদের সঙ্গে বাংলার একটা নাড়ির যোগ রয়েছে, যাঁরা তিন পুরুষ ধরে বাংলায় ব্যবসা করেছেন, কিন্তু এখন হয়তো ভিনরাজ্যে গিয়ে ব্যবসা করছেন। উন্নতি করেছেন। তাঁরা কিন্তু আগ্রহী। তাঁরা গতকাল মুম্বইয়ে আমার সঙ্গে দেখা করেছেন। আমি তো সরকার নই। আমি দল। আমি বলেছি, আমার সরকার কাজ করছে। আমাদের বিশ্বাস, খুব দ্রুত পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবেন শিল্পায়নটা হচ্ছে এই রাজ্যে।” 

Follow Us