শমীক ভট্টাচার্য
শমীক ভট্টাচার্য হলেন বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি। বাংলা থেকে রাজ্যসভার সাংসদও। দীর্ঘ রাজনৈতিক জীবনে গেরুয়া শিবিরের একাধিক দায়িত্ব পালন করেছেন তিনি।
শমীক ভট্টাচার্যের জন্ম ১৯৬৩ সালের ৫ নভেম্বর। অসমের মালিগাঁওয়ে। ছোটবেলাতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দেন। আটের দশকের প্রথম দিকে বিজেপিতে যোগ দেন তিনি। সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ পাশ করেন ১৯৮৮ সালে।
নয়ের দশকের শুরু থেকেই পদ্ম শিবিরের একাধিক দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ হাওড়া মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। পরে হাওড়া জেলার সাধারণ সম্পাদক হন। দীর্ঘ ১১ বছর ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলেছেন। পরপর তিনবার বঙ্গ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকও হয়েছেন।
২০০৬ সালে বিধানসভা নির্বাচনে শ্যামপুকুরে হেরে যান তিনি। ২০১৪ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জিততে পারেননি। তবে ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হন তিনি। বাংলায় তিনি বিজেপির দ্বিতীয় বিধায়ক নির্বাচিত হন।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হেরে যান তিনি। এরপর উনিশের লোকসভা নির্বাচন ও একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেনি। ২০২০ সাল থেকে পাঁচ বছর রাজ্য বিজেপির প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের এপ্রিলে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। আর ২০২৫ সালের ৩ জুলাই সুকান্ত মজুমদারের জায়গায় রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
Read MoreSamik Bhattacharya on Minors: ‘ভালো লাগুক না লাগুক, সংসার আমাদের সঙ্গেই করতে হবে’, সংখ্যালঘুদের বার্তা শমীকের
Samik Bhattacharya: আবাস যোজনার ঘর পেয়েছেন সকলে। কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা পান কোনও বিভাজন ছাড়াই।" বিজেপি নেতা এ দিন এও বলেছেন, "এখানে যাতে ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস না হয় হয় আমরা কাজ করছি। আশা করছি পারব।"
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 6:39 pm
Samik Bhattacharya: ওয়েস্ট বেঙ্গল নয়, ইংরেজিতে রাজ্যের নাম কী হবে, জানিয়ে দিলেন শমীক, শীঘ্রই আনা হচ্ছে বিল
West Bengal Name Change: উত্তরবঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীকের দাবি করেন, পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে। এই ইতিহাস যাতে কেউ ভুলে না যায়, তা সবসময় চাইতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য দেবপ্রসাদ ঘোষরা। তা মাথায় রেখেই রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে বলে জানিয়েছেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 2:06 pm
Samik Bhattacharya: ‘পশ্চিমবঙ্গ কার্যত বৃদ্ধাশ্রম’, কেন এমন মন্তব্য শমীকের?
Samik Bhattacharya on Bengal Employment: চিকিৎসায় দক্ষিণের হাওয়া আটকাতে চাইছেন শমীক। এই বিষয়ে তিনি বলেন,"আজ আমাদের কাছে এমন বহু মানুষ আসেন, যাঁরা বলেন বেড নেই, একটা ব্যবস্থা করে দিন। আজ সবাই দক্ষিণ ভারতে চলে যাচ্ছে । দুই মাসের আগে কোনও দক্ষিণ ভারতের ট্রেনের রিজার্ভেশন পাবে না।"
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 1:26 pm
Samik Bhattacharya: তোলাবাজি করলেই গ্রেফতার করুন, বার্তা শমীকের
BJP leader Samik Bhattacharya: এ দিন শমীক ভট্টাচার্য জানান, ডানকুনিতে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে এই ধরনের কাজ করছেন। তাঁদের সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই। যদি বিজেপির কেউ হয় বিজেপির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এটা নিশ্চিত। যদি কেউ বিজেপি সেজে ফেলে সেখানে বিজেপির দায়িত্ব নেই সেখানে প্রশাসন ব্যবস্থা নেবে।
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 6:11 pm
Shamik Bhattachrya: পুকুরে দুর্গা প্রতিমার নিরঞ্জন হবে না? ব্যাখ্যা দিলেন শমীক
Shamik Bhattacharya on Durga Puja: রবিবার শহর কলকাতায় একটি খুঁটিপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখান থেকে তিনি বলেছিলেন, "এবারের দুর্গাপুজো অন্যরকম হবে পশ্চিমবঙ্গে।" এই বিষয়ে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে শমীক বলেন, "আমি অন্যরকম পুজোর কথা বলিনি। আমরা বলছি পুজো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হবে।"
- TV9 Bangla
- Updated on: Sep 7, 2026
- 5:55 pm
Samik on Bageshwar Baba: আপনি কী খাবেন সাধু ঠিক করবে? বিবেকানন্দের উপরে উঠলে বিপজ্জনক: শমীক
Samik bhattacharya: তিনি আর্জি জানিয়েছিলেন, দুর্গাপুজোর দিনগুলিতে যেন মণ্ডপের আশেপাশে আমিষ বা মাছ-মাংস খাওয়া থেকে বিরত থাকা হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় বেশ চাপানউতোর তৈরি হয়। আজ সেই নিয়ে মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
- TV9 Bangla
- Updated on: Sep 8, 2026
- 8:46 am
Municipal election: সকালে সজলের বাড়িতে শমীকরা, বিকেলে সল্টলেকের অফিসে বৈঠক, পৌরভোটের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি
BJP Kolkata Civic Poll Preparations: সজলের বাড়িতে আসা প্রসঙ্গে শমীক বলেন, "নিশ্চয় টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়নি। তাপস রায়, তমোঘ্ন ঘোষ ছিলেন।" এই মন্তব্যের পরই রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শমীকের এহেন মন্তব্যেই স্পষ্ট পৌরভোট নিয়ে আলোচনা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 6, 2026
- 8:57 pm
Shamik Bhattacharya: ‘গেরুয়া পতাকা নিলেই টিকিট মিলবে না’, পুরভোটে NCPI-এর সঙ্গে জোট? স্পষ্ট করে দিলেন শমীক
Shamik Attacks NCPI: বিজেপির সঙ্গে জোট বেঁধে পুরভোটে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষদস্তিদাররা। তাঁদের দাবি, NDA-এর যখন শরিক তাঁরা। সেই হিসেবে বিজেপির সঙ্গে জোট করতেই হবে। যদিও কাকলিদের এনসিপিআই সাংসদ হিসেবে এখনও মান্যতা দেননি লোকসভার স্পিকার। এদিকে অবশ্য, বিজেপির সঙ্গে জোট বেঁধে পুরভোটে লড়ার জল্পনায় জল ঢেলে দিয়েছেন শমীক ভট্টাচার্য।
- TV9 Bangla
- Updated on: Sep 6, 2026
- 3:12 pm
Samik on JU: ‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে…’, তাঁদের পুলিশ কী করবে বলে দিলেন শমীক
Samik Bhattacharya: শমীক বলেন, "কোনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ঢুকে আবার কেউ-কেউ স্লোগান লিখছেন। আমরা শুধু তাঁদের এই টুকু বলতে চাই আমরা কোনও ক্যাম্পাসে ঢুকব না বিশ্ববিদ্যালয়ের। পুলিশও ঢুকবে না।" তিনি আরও বলেন, "তবে যাঁরা এগুলো করছেন তাঁরা চিহ্নিত হবেন। পুলিশ যাতে এদের সুস্থ না রাখে তার জন্য এদের ব্যবস্থা নিতে হবে। ভারত তেরি টুকরে হোঙ্গে যে বলবে তার টুকরো করতে হবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে নিতে হবে।"
- TV9 Bangla
- Updated on: Sep 6, 2026
- 1:10 pm
Samik Bhattacharya: কাল থেকেই ধর্মতলা পরিষ্কারের নির্দেশ দিলেন শমীক
BJP West Bengal president Samik Bhattacharya: পরে সাংবাদিকদের সামনে শমীক এও বলেছেন, "একদম হকারদের শেষ করে দেওয়া হোক চাই না সব ক্ষেত্রে। তবে, কিছু-কিছু জায়গায় হকারদের সরাতে হয়। গড়িয়াহাটে একবার হকার সরানো হয়েছে। তাঁদের পুর্নবাসনের ব্যবস্থা করা হয়েছিল বাম জামানায়।
- TV9 Bangla
- Updated on: Aug 15, 2026
- 7:49 pm