AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money Recover: অসমের নম্বর প্লেট লাগানো গাড়ি ঘুরছিল বাংলায়, কোনও মাদক নয়, গাড়িতে পুলিশ যা পেল চোখ কপালে ওঠার মতো

Alipurduar: এরপর বক্সা ফিডার রোডে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। প্রথমে গাড়ির চালক, অসমের চিরাং জেলার বাসিন্দা বিকেন ইসলামির কাছ থেকে প্রায় ৯৭ হাজার টাকা উদ্ধার হয়। পরে গাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে আরও প্রায় ২ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

Money Recover: অসমের নম্বর প্লেট লাগানো গাড়ি ঘুরছিল বাংলায়, কোনও মাদক নয়, গাড়িতে পুলিশ যা পেল চোখ কপালে ওঠার মতো
গাড়িতে উদ্ধার টাকাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2026 | 6:30 AM
Share

আলিপুরদুয়ার: আর কয়েকটা দিন। তারপরই বাংলায় শুরু হবে ভোট যুদ্ধ। তবে সেই আবহের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরবঙ্গে। ভোটের মুখে আলিপুরদুয়ার শহর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। ঘটনায় গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। তবে তাঁর কাছে কোথা থেকে এত টাকা এল? তিনি কেনই বা এত টাকা নিয়ে ঘোরাঘুরি করছিলেন সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম নম্বরের একটি ছোট গাড়ি শহরে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। তা দেখেই কর্মরত পুলিশের নজরে আসে। এরপরই তড়িঘড়ি অ্যাকশন নেয় পুলিশ।

জানা যায়, বক্সা ফিডার রোডে গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। আটক করা হয় গাড়ির চালককে। অভিযুক্তের নাম বিকেন ইসলামি। তিনি অসমের চিরাং জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে মেলে প্রায় ৯৭ হাজার টাকা। পরে পুলিশ রীতিমতো চিরুনি তল্লাশি চালায় গোটা গাড়িতে। তখনই গাড়ির বিভিন্ন অংশ থেকে ধাপে ধাপে উদ্ধার হয় প্রায় ২ লক্ষ টাকা। ভোটের আগে এত বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে আলিপুরদুয়ার থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরে।

অভিযুক্ত ব্যক্তি বিকেন ইসলারি বলেন, “আমি তো এখানে ঘুরতে এসেছিলাম। মঙ্গলবারই এসেছিলাম। সেই কারণেই টাকাগুলো ছিল।”

Follow Us