Chemotherapy Drugs Price Hike: ক্যানসারের চিকিৎসা আরও ব্যয়বহুল, বাড়ল কেমোথেরাপির ওষুধের দাম

Cancer Treatment Cost Increase: কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রীর অনুমতিতেই ডিপিসিও-র ১৯ ধারা কার্যকর করা হয়েছে।  এই ১৯ ধারায় বিশেষ ক্ষমতা দেওয়া হয় সরকারকে। ওষুধের যাতে সরবরাহ বজায় থাকে, তার জন্য সরকার এই ক্ষমতা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে।

Chemotherapy Drugs Price Hike: ক্যানসারের চিকিৎসা আরও ব্যয়বহুল, বাড়ল কেমোথেরাপির ওষুধের দাম
প্রতীকী চিত্র।Image Credit source: Pexels

|

Jun 11, 2026 | 3:41 PM

নয়া দিল্লি: ক্যানসারের চিকিৎসা হল আরও ব্যয়বহুল। বাড়ছে কেমোথেরাপিতে ব্যবহৃত দুই ওষুধের দাম। কেন্দ্রীয় সরকারের তরফেই এই দাম বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। সিসপ্ল্যাটিনকার্বোপ্ল্যাটিন– কেমোথেরাপিতে ব্যবহৃত এই দুই ওষুধই বর্তমানে ভারতের বাজারে অমিল। ওষুধের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। তার জেরেই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রীর অনুমতিতেই ডিপিসিও-র ১৯ ধারা কার্যকর করা হয়েছে।  এই ১৯ ধারায় বিশেষ ক্ষমতা দেওয়া হয় সরকারকে। ওষুধের যাতে সরবরাহ বজায় থাকে, তার জন্য সরকার এই ক্ষমতা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। কেন্দ্রীয় কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রকের অধীনে এনপিপিএ দেশের সমস্ত ওষুধের দামের উপরে নজর রাখে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় কমিটির কাছে ৮৩টি ওষুধ মূল্যবৃদ্ধির জন্য আবেদন করেছিল, তার মধ্যে মাত্র চারটি ওষুধের দাম বাড়ানোয় সম্মতি দেওয়া হয়েছে। সিসপ্ল্যাটিন ও কার্বোপ্ল্যাটিন নামক দুটি কেমোথেরাপির ওষুধের দাম বাড়ানো হয়েছে।

ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি জানিয়েছে, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল উপাদানের দাম, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং ফরেন এক্সচেঞ্জ রেটের ওঠানামা করার কারণেই মূল্যবৃদ্ধির প্রয়োজন। তবে কেন্দ্রীয় কমিটি জরুরিভিত্তিতে কেবল চারটি ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Follow Us