eMudhra সংক্রান্ত ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের, তদন্তের জন্য টিম গঠন

মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, এই ঘটনার প্রভাব ভারতীয় ওয়েবসাইট এবং অ্যাপগুলির ওপর অত্যন্ত সীমিত। খুবই অল্প সময়ের জন্য প্রভাব পড়েছিল। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকার সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে মিলে কাজ করছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-ও এই বিষয়ে একটি সুরক্ষা নির্দেশিকা জারি করেছে।

eMudhra সংক্রান্ত ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের, তদন্তের জন্য টিম গঠন
Image Credit source: TV9 Network

Oct 21, 2026 | 9:25 PM

সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতের সাইবার সিকিউরিটি সংস্থা eMudhra। আর সেই বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, ভারতীয় ওয়েবসাইট এবং অ্যাপগুলির ওপর এই ঘটনার প্রভাব অত্যন্ত সীমিত সময়ের জন্য পড়েছিল। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এর প্রভাব নিয়ে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেই প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে যে, eMudhra-র ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট এবং eSign পরিষেবা সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

eMudhra মূলত দুই ধরনের পরিষেবা দিয়ে থাকে। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট প্রদান এবং eSign-এর সুবিধা দেওয়া হয়। এই পরিষেবাগুলির নজরদারি করে কেন্দ্রীয় তথ্য় ও প্রযুক্তির মন্ত্রকের অধীনে থাকা কন্ট্রোলার অব সার্টিফিকেশন অথরিটিজ (CCA)।

দ্বিতীয় পরিষেবাটি ওয়েবসাইট, সফটওয়্যার এবং ইন্টারনেটের সংযোগকে সুরক্ষিত করার জন্য ডিজিটাল সার্টিফিকেট প্রদানের সঙ্গে সম্পর্কিত। এই সার্টিফিকেটগুলির ওপর বড় বড় ওয়েব ব্রাউজার এবং অপারেটিং সিস্টেমও আস্থা রাখে। এই কাজটি আন্তর্জাতিক নিয়ম ও সুরক্ষা মানদণ্ড মেনেই করা হয়।

সরকারের মতে, সম্প্রতি সামনে আসা নিরাপত্তা সংক্রান্ত ঘটনাটি eMudhra-র দ্বিতীয় পরিষেবাটির সঙ্গে যুক্ত। এই পরিষেবার অডিট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বতন্ত্র সংস্থা করে থাকে। এর মধ্যে BDO ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃক পরিচালিত WebTrust অডিটও অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় সরকার তথা তথ্য প্রযুক্তি মন্ত্রক এই অডিট প্রক্রিয়ার অংশ নয়।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, এই ঘটনার প্রভাব ভারতীয় ওয়েবসাইট এবং অ্যাপগুলির ওপর অত্যন্ত সীমিত। খুবই অল্প সময়ের জন্য প্রভাব পড়েছিল। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকার সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে মিলে কাজ করছে। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-ও এই বিষয়ে একটি সুরক্ষা নির্দেশিকা জারি করেছে। এতে ঝুঁকি কমানো এবং সুরক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপের তথ্য দেওয়া হয়েছে।

সরকার জনগণকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিত্তিহীন খবরের ওপর ভিত্তি করে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। মন্ত্রক জানিয়েছে যে, তদন্ত সম্পন্ন হওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, CCA-এর নিয়ন্ত্রণের অধীনে থাকা eMudhra-র ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট এবং eSign পরিষেবাগুলি প্রভাবিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us