Meta: ইন্সটাগ্রামের বিজ্ঞাপন নিয়ে Meta-কে তলব, জবাবদিহি করতে হল ম্যানেজিং ডিরেক্টরকে

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, কে এই কনটেন্ট আপলোড করল, সেটা দেখাই শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয়, পুরো পাবলিশিং সিস্টেমে নজর দেওয়া হয়েছে। তবে মেটা আগেই জানিয়েছে যে ওই বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১.৬ লক্ষ অ্যাকাউন্টও সরিয়ে দেওয়া হয়েছে।

Meta: ইন্সটাগ্রামের বিজ্ঞাপন নিয়ে Meta-কে তলব, জবাবদিহি করতে হল ম্যানেজিং ডিরেক্টরকে

Sep 09, 2026 | 4:04 PM

নয়া দিল্লি: শিশুদের হেনস্থামূলক বিজ্ঞাপন বানানোর অভিযোগ নিয়ে এবার মেটা-র ম্যানেজিং ডিরেক্টরকে তলব। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে তলব করা হল মেটা (ইন্ডিয়া)-র ম্যানেজিং ডিরেক্টরকে। ইনস্টাগ্রামে এমন কিছু বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যাতে শিশুদের ভুল বোঝানো হয়েছে, হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই ইস্যুতেই বুধবার তলব করা হয়।

শিশু সুরক্ষা কমিশন একটি স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে। গত ৩ জুলাই ওই বিজ্ঞাপন সংক্রান্ত নথি ও ব্যাখ্যা তলব করা হয় মেটা-র কাছে। এক সপ্তাহ পর মেটা-র জবাব আসে। এরপরই তদন্ত শুরু হয়।

তবে মেটা কী জবাব দিল, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি কমিশন। তবে মেটা-র ভূমিকা খতিয়ে দেখা হবে। কীভাব ইন্সটাগ্রামে ওই বিজ্ঞাপন দেখা গেল, কীভাবে সেটা সরানো সম্ভব? সেই সব জানতে চাওয়া হয়েছে।

গত সপ্তাহে এই বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে নোটিস দেওয়া হয়েছে প্রযুক্তি মন্ত্রক, তথ্য় ও সম্প্রচার মন্ত্রকে। দু সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো জানিয়েছেন, কে এই কনটেন্ট আপলোড করল, সেটা দেখাই শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয়, পুরো পাবলিশিং সিস্টেমে নজর দেওয়া হয়েছে। তবে মেটা আগেই জানিয়েছে যে ওই বিজ্ঞাপন সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১.৬ লক্ষ অ্যাকাউন্টও সরিয়ে দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us