CJP Protest: মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সরকারকে, নতুন করে বিক্ষোভের কথা বললেন ‘ককরোচ’রা

Cockroach Janata Party: গত ২৫ জুলাই সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বসে সাংবাদিক বৈঠক করেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সেখানেই সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, পড়ুয়াদের নামে আন্দোলন করার জন্য যে সব মামলা হয়েছে, সেই সব মামলা তুলে নিতে রাজি হয়েছে সরকার।

CJP Protest: মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সরকারকে, নতুন করে বিক্ষোভের কথা বললেন ককরোচরা
সিজেপি নেতৃত্বImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 27, 2026 | 7:37 PM

নয়া দিল্লি: একমাসের বেশি সময় ধরে চলা আন্দোলনের পর ককরোচ জনতা পার্টির তিন দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ইস্তফা দেওয়ার পরইি বাকি দুই দাবিও মেনে নেওয়ার কথা জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। কিন্তু কেন্দ্র যে আশ্বাস দিয়েছিল, তা পূরণ হচ্ছে না বলে নতুন করে বিক্ষোভের হুঁশিয়ারি দিল সিজেপি (CJP) নেতৃত্ব।

কী দাবি ছিল সিজেপির?

গত ২৫ জুলাই সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বসে সাংবাদিক বৈঠক করেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সেখানেই সিজেপির দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, পড়ুয়াদের নামে আন্দোলন করার জন্য যে সব মামলা হয়েছে, সেই সব মামলা তুলে নিতে রাজি হয়েছে সরকার। যেখানে যত মামলা হয়েছে, সেই সব মামলার তালিকা লিখিত আকারে সিজেপিকে সরকার দেবে বলেও আশ্বাস মিলেছিল। এখনও পর্যন্ত অনেকেই আটক হয়ে আছেন বলে উল্লেখ করেছে সিজেপি নেতৃত্ব।

মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছে সিজেপি

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারকে বার্তা দিয়েছে সিজেপি নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল ও মুখপাত্র রত্না সিং। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “নাড্ডা বলেছিলেন, আন্দোলনের জন্য কারও বিরুদ্ধে কোনও মামলা হলে না। একটা লিখিত চুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা তার জন্য অপেক্ষা করছি। যদি আগামিকালের (মঙ্গলবার) মধ্যে লিখিত চুক্তি না আসে, তাহলে আবারও আন্দোলন হবে।” অন্যদিকে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল বলেন, “আমি আইনিভাবে সিজেপির হয়ে লড়াই করব। তবে আন্দোলনের সিদ্ধান্ত ওদের।”

Follow Us