Supreme Court: দিল্লির আন্দোলনের দিনই আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে

Contempt of Court: শুক্রবার সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, গণপরিবহন সম্পূর্ণরূপে বন্ধ করা যায় না। তারপরও বন্ধ করা হল মেট্রো স্টেশন। এরপরই মামলা দায়ের করা হয়েছে।

Supreme Court: দিল্লির আন্দোলনের দিনই আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টImage Credit source: PTI

Oct 10, 2026 | 4:09 PM

নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেওয়ার পরও বন্ধ করে দেওয়া হল দিল্লি মেট্রো স্টেশন। ককরোচ জনতা পার্টির ডাকা আন্দোলনের দিন, শনিবার সকাল থেকে দিল্লির মোট ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেওয়ার পরও কেন এভাবে পাবলিক ট্রান্সপোর্ট বাতিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেই এবার আদালত অবমাননার মামলা হল সুপ্রিম কোর্ট। শনিবারই মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, গণপরিবহন সম্পূর্ণরূপে বন্ধ করা যায় না। তারপরও বন্ধ করা হল মেট্রো স্টেশন। এরপরই মামলা দায়ের করা হয়েছে।

এদিন শীর্ষ আদালতে মামলা করেছেন আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার ও দিল্লি মেট্রো কর্পোরেশনের চেয়ারপার্সন ডি থারার বিরুদ্ধে এই মামলা হয়েছে। ইচ্ছাকৃত শীর্ষ আধালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ।

আবেদনে আইনজীবী জানিয়েছেন, সব করিডর বন্ধ করে কার্যত দিল্লি শাটডাউন করে দেওয়া হয়েছে। একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করা হয়েছে।

শুক্রবার সুপ্রিম কোর্ট বলে, “মাছি মারতে হাতুড়ি আনতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ অবশ্যই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কার্যকর করতে পারে। এতে কোনও সন্দেহ নেই। অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করতে চাইলে, আপনারা তা করতেই পারেন। কিন্তু তার মানে এই নয় যে, সবকিছু বন্ধ করে দিয়ে মানুষকে যাতায়াতের কোনও ব্যবস্থাই ছাড়া অসহায় অবস্থায় ফেলে রাখা হবে”।

Loading...
Unable to load recommendations.
Follow Us