DA Hike: দীপাবলিতে সরকারি কর্মীদের বড় উপহার, ফের বাড়ল ডিএ

DA Hike Central Govt: সাধারণত প্রতি বছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সরকার। কর্মীদের বেসিক পে-র উপর নির্দিষ্ট শতাংশের ডিএ দেওয়া হয়। বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতন ও পেনশন বাড়ানোর জন্য ডিএ বাড়ানো হয়।

DA Hike: দীপাবলিতে সরকারি কর্মীদের বড় উপহার, ফের বাড়ল ডিএ
Image Credit source: Getty Image

Oct 28, 2026 | 4:07 PM

নয়া দিল্লি: উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। মহার্ঘ ভাতা (DA Hike) বাড়ানোর ঘোষণা করল কেন্দ্র। ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা হল বুধবার। এই ঘোষণায় উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী।

সাধারণত প্রতি বছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সরকার। কর্মীদের বেসিক পে-র উপর নির্দিষ্ট শতাংশের ডিএ দেওয়া হয়। বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতন ও পেনশন বাড়ানোর জন্য ডিএ বাড়ানো হয়।

৩ শতাংশ ডিএ বাড়িয়ে ৬০ থেকে ৬৩ শতাংশ করা হল মহার্ঘ ভাতা। এর ফলে সরকারের খরচ বাড়তে চলেছে ১০,০১৬ টাকা।

এর আগে ২০২৬-এর এপ্রিলে ২ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। গত জানুয়ারি মাস থেকে সেই ডিএ কার্যকর হয়। এবার যে ঘোষণা হল, তা গত জুলাই মাস থেকে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

এ রাজ্যে বিজেপি সরকার প্রথম বাজেটে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছিল রাজ্য। ২০ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলে ১৮ শতাংশ থেকে বেড়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। সেইসময় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পেতেন। এবার আরও ২ শতাংশ ফারাক বেড়ে গেল।

Loading...
Unable to load recommendations.
Follow Us