
থানে : পুলিশ অথবা সিবিআইয়ের নাম করে আপনার কাছে কোনও ফোন আসছে? কোনও অপরাধের অভিযোগ দিয়ে আপনার কাছে থেকে টাকা চাইছে? তাহলে কিন্তু সাবধান। মুহূর্তের মধ্যেই সব টাকা খোয়াতে পারেন তিনি। এমনই প্রতারণার শিকার হয়েছেন এক বৃদ্ধা। যার জন্য তাঁকে খোয়াতে হল লক্ষ লক্ষ টাকা। ডিজিট্যাল অ্যারেস্ট-এর শিকার হলেন তিনি।
কী ঘটেছে?
মহারাষ্ট্রের থানের বাসিন্দা ওই বৃদ্ধা। বয়স ৮২। পুলিশ সূত্রে খবর, ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে একাধিক নম্বর থেকে ওই বৃদ্ধার কাছে ফোন আসে। পুলিশ বলে তাঁকে পরিচয় দেওয়া হয়। অভিযোগ, তাঁকে ভয় দেখানো হয়। বলা হয় তাঁদের কাছে প্রমাণ রয়েছে যে তিনি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। তাঁর ফোন নম্বরটি কোনও পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত। মামলা থেকে নাম সরানোর জন্য তাঁকে ভয় দেখিয়ে চারদিন ধরে ধাপে ধাপে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
ওই বৃদ্ধার অভিযোগ, তাঁর কাছ থেকে প্রায় ৭৩ লক্ষ ৩ হাজারের বেশি টাকা অপরাধীরা হাতিয়ে নেয় বলে অভিযোগ। পরে বৃদ্ধা ভুল বুঝতে পারেন। তারপরই পুলিশের কাছে দ্বারস্থ হন। মহাত্মা ফুলে চক থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাঁচটি স্থানীয় মোবাইল ফোন নম্বর শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
ডিজিটাল অ্যারেস্ট কী?
অনলাইন প্রতারণার ফাঁদের পোশাকি নাম হল ডিজিটাল অ্যারেস্ট। এটি এমন একটি স্ক্যাম যেখানে প্রতারকরা সরকারি বা সিবিআই, ED বা পুলিশর পরিচয় দিয়ে আপনাকে ফোন করবে। ডিজিট্যালি আপনার উপর নজর রাখবে। ভুল করে প্রতারণার ফাঁদে পা দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে।