AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Champai Soren: নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন চম্পাই সোরেন, কী হচ্ছে ঝাড়খণ্ডের রাজনীতিতে?

Champai Soren: হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করার পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই সোরেন। গত ৪ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হেমন্ত সোরেন জামিন পাওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরায় জেএমএম।

Champai Soren: নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন চম্পাই সোরেন, কী হচ্ছে ঝাড়খণ্ডের রাজনীতিতে?
চম্পাই সোরেন (ফাইল ফোটো)
| Updated on: Aug 21, 2024 | 6:02 PM
Share

রাঁচি: চলতি বছরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। সেখানে তাঁর ভূমিকা কী হবে? কয়েকদিন ধরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেনকে নিয়ে এই জল্পনা বাড়ছে। এই অবস্থায় নিজের পরিকল্পনার কথা জানালেন চম্পাই সোরেন। বুধবার তিনি ঘোষণা করলেন, নতুন দল গড়ছেন। কবে নতুন গড়ছেন, সেকথাও জানালেন। ভবিষ্যতে কাদের সঙ্গে জোট করতে চান, সেই ইঙ্গিতও এদিন দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করার পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই সোরেন। গত ৪ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হেমন্ত সোরেন জামিন পাওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরায় জেএমএম। সেই চম্পাই সোরেনকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, সেই প্রশ্ন উঠছিল। এমনকি, দিল্লি যাওয়ার পথে কলকাতায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন চম্পাই সোরেন। তারপর জল্পনা আরও বাড়ে।

এদিন সেই জল্পনার অবসান ঘটালেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “আমার কাছে তিনটে পথ খোলা ছিল। প্রথমত, রাজনীতি থেকে বিদায় নেওয়া। দ্বিতীয়ত, নতুন দল গঠন। তৃতীয়ত, কোনও জোটসঙ্গী পেলে তার সঙ্গে এগিয়ে যাওয়া।” তারপরই নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করে তিনি বলেন, “আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি না। আমি একটা নতুন দলকে শক্তিশালী করব। এবং পথে যদি কোনও ভাল বন্ধু পাই, তাহলে তার সঙ্গে এগিয়ে যাব।” রাজনীতির কারবারিরা বলছেন, বিজেপির সঙ্গে জোটের পথ খোলা রাখছেন চম্পাই সোরেন।

বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গড়তে বেশিদিন সময় পাবেন না চম্পাই সোরেন। একথা শুনে তিনি বলেন, “যখন ৩০-৪০ হাজার কর্মী একদিনে আসতে পারেন, তখন নতুন দল গড়লে আমার সমস্যা কোথায়?” এক সপ্তাহের মধ্যেই নতুন দল গড়ছেন বলে জানান তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us