
নয়া দিল্লি: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের মাঝখানে ঘনঘন কন্ডোমের অ্যাড! কেন এই বিজ্ঞাপন দেখানো হচ্ছে, তা নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। তাঁর কথায়, এগুলি প্রাপ্তবয়স্কদের বিজ্ঞাপন (Adult Advertisement)। বাচ্চারাও খেলা দেখছে। তাদের উপরে এই বিজ্ঞাপনের প্রভাব পড়ছে। যদি বিসিসিআই (BCCI) এই বিষয়ে জববদিহি না করে, তাহলে তিনি সংসদেও (Parliament) এই ইস্যু তুলবেন বলে জানিয়েছেন।
ভারত বনাম ইংল্যান্ডের টি-২০ ম্যাচ চলছে। সেই ম্যাচের মাঝখানেই একটি নামকরা কোম্পানির কন্ডোমের অ্যাড লক্ষ্য করেন। এরপরই তিনি সরব হন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, “বাচ্চারাও ভারত বনাম ইল্যান্ডের টি২০ ম্যাচ লাইভ দেখছে। এটা কি লজ্জাজনক নয় যে স্ক্রিনে (কন্ডোম কোম্পানি) বিজ্ঞাপন আসছে। বিসিসিআই এই বিষয়টি দেখুন।”
বিশ্বকাপজয়ী ক্রিকেট টিমের সদস্য কন্ডোমের বিজ্ঞাপনের তুলনা করেন সিগারেট ও মদের সঙ্গে, যার প্রচার বা বিজ্ঞাপন নিষিদ্ধ। তিনি ক্ষোভ করে বলেন যে প্রতিটি ওভারের মাঝে কন্ডোমের বিজ্ঞাপন দেখানো হয়েছে। অন্তত ৪৪ কোটি মানুষ, যার মধ্যে অনুর্ধ্ব ১৬ এবং শিশুরাও রয়েছে, তারাও এই বিজ্ঞাপন দেখেছে।
সংবাদসংস্থা আইএএনএস-কে এই বিষয়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা প্রাপ্তবয়স্কদের বিজ্ঞাপন। বাচ্চারা তাদের মা-বাবার সঙ্গে দেখা দেখে। আমাদের দেশে ক্রিকেটকে ধর্ম বলে মানা হয়। যখন আমি দেখছিলাম, তখন ৪৪ কোটি মানুষ দেখছিল। ম্যাচের মাঝে প্রাপ্তবয়স্কদের বিজ্ঞাপন আসছিল। অভিভাবকরা লজ্জায় কোন দিকে তাকাবেন বুঝতে পারেন না। বাচ্চারা বুঝতে পারে না, তারা জানতে চায় এটা কী। এতে তাদের মনে কী প্রভাব পড়বে? এটা একটা বড় প্রশ্ন। বিসিসিআই-র উত্তর দেওয়া উচিত। কীভাবে তারা এটার অনুমতি দিচ্ছে? মদ-সিগারেটের বিজ্ঞাপন যেমন নিষিদ্ধ, এটাও নিষিদ্ধ হওয়া উচিত।”
Delhi: On his tweet objecting to an alleged adult advertisement during the India vs England T20 match, TMC MP and former cricketer Kirti Azad says, “This is an adult advertisement. Children watch the match with their parents. They are children, under 16 years old. In this… pic.twitter.com/qcgeDRHQoP
— IANS (@ians_india) July 5, 2026
তিনি জানান যে যদি প্রয়োজন হয়, তাহলে তিনি সংসদেও এই বিষয়টি তুলবেন।
তবে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের অভিযোগের ভিত্তিতে এখনও বিসিসিআই বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম কোনও জবাব দেয়নি।