
নয়া দিল্লি: খরচ বাড়ছে গৃহস্থের। এবার দাম বাড়তে চলেছে দুধের (Milk Price Hike)। অন্যতম বড় ডেয়ারি সংস্থা আমুল (Amul) দাম বাড়াতে চলেছে দুধের। পাশাপাশি মাদার ডেয়ারি (Mother Dairy)-ও দুধের দাম বাড়াতে চলেছে। আগামী ১২ নভেম্বর থেকে দুধের দাম বাড়তে চলেছে।
আমুল সংস্থা জানিয়েছে, আগামী ১২ নভেম্বর থেকে দুধের দাম লিটার প্রতি ২টাকা থেকে ৬ টাকা বাড়তে চলেছে। অন্য়দিকেস মাদার ডেয়ারিও জানিয়েছে, দুধের দাম লিটার প্রতি ২ টাকা থেকে ৪ টাকা দাম বাড়তে চলেছে।
সংবাদসংস্থা এএনআই-র রিপোর্ট অনুযায়ী, আমুলের টোনড মিল্ক বা দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়তে চলেছে। ফুল ক্রিম মিল্কের দাম লিটার প্রতি ৪ টাকা বাড়তে চলেছে। ফুল ক্রিম মোষের দুধের দাম লিটার প্রতি ৬ টাকা বাড়ছে। এর ফলে ফুল ক্রিম মোষের দুধের দাম প্রতি লিটারে ৮০ টাকা থেকে বেড়ে ৮৬ টাকা হতে চলেছে।
মাদার ডেয়ারি সংস্থাও দুধের দাম বাড়তে চলেছে। প্রতি লিটারে ২ থেকে ৪ টাকা বাড়তে চলেছে। এবার টোনড মিল্কের দাম লিটার প্রতি ৬০ টাকা হতে চলেছে। ফুল ক্রিম প্যাকেজড মিল্কের দাম লিটার প্রতি ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হচ্ছে। প্যাকেজ টোনড মিল্কের দাম লিটার প্রতি ৬২ টাকা হচ্ছে। টোনড মিল্কের দাম ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা হতে চলেছে। গরুর দুধের দাম লিটার প্রতি ৬৫ টাকা হচ্ছে আগামিকাল থেকে। আগে দাম ছিল ৬২ টাকা।
সংস্থার তরফে জানানো হয়েছে, দুধ উৎপাদনে চাপ বাড়ায়, উৎপাদন খরচ ও মিল্ক ফ্যাটের দাম বাড়ার কারণেই দুধের দাম বাড়তে চলেছে। বিগত কয়েক মাসেই মিল্ক ফ্যাটের দাম প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। এছাড়া পশুখাদ্যের দামও বেড়েছে। সেই কারণেই দুধের দাম বাড়ছে।