Bangla NewsIndia From Vertual Reality to AI Booking, know all about Last Day of World Travel & Tourism Festival
WTTF: সেলেবদের মতো ঘুরবেন কী করে, ট্রাভেল হ্যাক শিখতে আসুন বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসবে
WTTF: মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উৎসবের প্রথম দুই দিন অনুষ্ঠানে, প্যানেল আলোচনা এবং বলিউড গায়ক পাপনের লাইভ অনুষ্ঠান ছিল। আজ তৃতীয় দিনটিও খুবই আকর্ষণীয় হতে চলেছে।
নয়া দিল্লি: দেশের বৃহত্তম সংবাদ নেটওয়ার্ক Tv9 এবং Red Hat Communication দ্বারা আয়োজন করেছে ‘বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসব’। আজ, ১৬ ফেব্রুয়ারি এই মেগা উৎসবের শেষ দিন। সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে এই অনুষ্ঠানটি। প্রথম ও দ্বিতীয় দিনের উৎসবে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উৎসবের প্রথম দুই দিন অনুষ্ঠানে, প্যানেল আলোচনা এবং বলিউড গায়ক পাপনের লাইভ অনুষ্ঠান ছিল। আজ তৃতীয় দিনটিও খুবই আকর্ষণীয় হতে চলেছে। তৃতীয় দিনে কী বিশেষ হতে চলেছে তা জেনে নিন।
দুপুর ১টায় শুরু হবে ভ্রমণ মিক্সার।
দুপুর দেড়টায় প্যানেল আলোচনা রয়েছে। ভারতের মধ্যে ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে বলবেন নাসির খান, ইশা খান।
দুপুর আড়াইটেয় স্মার্টফোনে ফটো-ভিডিয়ো এডিটিং নিয়ে প্যানেল বৈঠকে অংশ নেবেন ট্রাভেল ভ্লগার ও ফটোগ্রাফার শচীন চৌহান, মেহক সেম্বি।
দুপুর ২:৫০- এ মজাদার অনুষ্ঠান।
দুপুর ৩টে ১০ মিনিটে শুরু হবে আরেকটি প্যানেল আলোচনা। ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বলবেন ট্রাভেল ব্লগার সোমেশ পান্ডে, ও ইনফ্লুয়েন্সার বৃন্দা পান্ডে।
দুপুর সাড়ে ৩টেয় ফের মজাদার অনুষ্ঠান হবে।
বিকেল ৪টেয় প্যানেল আলোচনা হবে কীভাবে সেলিব্রিটিদের মতো ভ্রমণ করা যায়, তা নিয়ে। এই নিয়ে কথা বলবেন মিস ট্যুরিজম ইন্ডিয়া ২০২১-২০২৩ অস্মিতা চক্রবর্তী ও ইনফ্লুয়েন্সার শুভি ভরাল।