ডিমের কারি রান্না করতে চায়নি, লিভ-ইন সঙ্গীর ঘিলু বের করে দিলেন প্রেমিক

Crime News: বিহারের মাধেপুরে বাড়ি তাঁর। আগে তাঁর একটি বিয়ে ছিল। ছয় বছর আগে সাপের কামড়ে স্ত্রীর মৃত্যু হয়। সম্প্রতিই, সাত মাস আগে কাজের খোঁজে দিল্লিতে যখন আসেন, তখন অঞ্জলির সঙ্গে তাঁর পরিচয় হয়। একসঙ্গে লিভ ইনে থাকছিলেন তাঁরা। তবে বাড়ি মালিকের কাছে পরিচয় দিয়েছিলেন স্বামী-স্ত্রী হিসাবে।

ডিমের কারি রান্না করতে চায়নি, লিভ-ইন সঙ্গীর ঘিলু বের করে দিলেন প্রেমিক
প্রচণ্ড গরমে ডিম খেলেও একটি বা দুটির বেশি না খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত ডিম খেলে শরীরের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া বদহজম থেকে শরীরে ফোলাভাবের সমস্যা হতে পারেImage Credit source: Facebook

|

Mar 17, 2024 | 10:02 AM

গুরগ্রাম: সকালে কাজে বেরবেন, তার আগে লিভ-ইন সঙ্গীকে বলেছিলেন ডিমের কারি বানিয়ে দিতে। সঙ্গী অস্বীকার করতেই রাগে জ্বলে উঠল মাথা। ভয়ঙ্কর পরিণতি করলেন এক নিমেষে। কোমর থেকে বেল্ট খুলে মারতে শুরু করলেন। মারে যখন মেঝেতে শুয়ে কাতরাচ্ছে প্রেমিকা, তখনও মেজাজ ঠান্ডা হয়নি যুবকের। শেষে ঘরের কোণে রাখা হাতুড়ি এনে সজোরে মাথায় ও শরীরে আঘাত করতে শুরু করলেন। প্রেমিকার মৃত্যুর পর তাঁর দেহ ফেলে রেখে নির্লিপ্তভাবে বেরিয়ে গেলেন কাজে।

শনিবার লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগে লল্লন যাদব নামক বছর পঁয়ত্রিশের এক যুবককে গ্রেফতার করে গুরুগ্রাম পুলিশ। জানা গিয়েছে, চলতি সপ্তাহের বুধবার গুরুগ্রামের চাউমা গ্রামে একটি নির্মীয়মাণ বাড়ি থেকেই এক যুবতীর দেহ উদ্ধার হয়। যুবতীর নাম অঞ্জলি (৩২)। বস্তা-প্যাকেট কুড়িয়ে তা বিক্রি করাই তাঁর পেশা ছিল। বাড়ির কেয়ারটেকারই প্রথমে যুবতীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই পুলিশে খবর দেন তিনি।

ঘটনার তদন্তে নেমে ওই যুবতীর প্রেমিকের খোঁজ শুরু করে পুলিশ। শনিবার দিল্লির সরাই কালে খান এলাকা থেকে লল্লন যাদবকে গ্রেফতার করে পুলিশ। জেরায় জানা যায়, অভিযুক্ত লল্লন মদের নেশায় লিভ-ইন সঙ্গীকে হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করেছিল।

জেরায় লল্লন জানিয়েছে, বিহারের মাধেপুরে বাড়ি তাঁর। আগে তাঁর একটি বিয়ে ছিল। ছয় বছর আগে সাপের কামড়ে স্ত্রীর মৃত্যু হয়। সম্প্রতিই, সাত মাস আগে কাজের খোঁজে দিল্লিতে যখন আসেন, তখন অঞ্জলির সঙ্গে তাঁর পরিচয় হয়। একসঙ্গে লিভ ইনে থাকছিলেন তাঁরা। তবে বাড়ি মালিকের কাছে পরিচয় দিয়েছিলেন স্বামী-স্ত্রী হিসাবে। থাকতেন একসঙ্গে, সকাল হলেই কাজে বেরতেন।

গত বুধবার মদ্য়প অবস্থায় অঞ্জলিকে বলেছিলেন ডিমের কারি রান্না করতে। কিন্তু অঞ্জলি রান্না করতে অস্বীকার করায়, রাগের বশে তাঁকে হাতুড়ি ও বেল্ট দিয়ে পিটিয়ে মারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us