RailOne অ্যাপে গলদ, বিনা টিকিটে AC Local চড়ছেন শয়ে শয়ে যাত্রী!

Indian Railways: অধিকাংশ যাত্রীই যারা টিটিই-র হাতে ধরা পড়েছেন, তারা এসি লোকালে বিনা টিকিটে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন। এসি লোকালে অতিরিক্ত ভিড় হচ্ছে, ট্রেন নির্দিষ্ট সময়েও পৌঁছতে পারছে না। প্রতি দিনই ১০ থেকে ১৫ মিনিট করে লেট করছে।   

RailOne অ্যাপে গলদ, বিনা টিকিটে AC Local চড়ছেন শয়ে শয়ে যাত্রী!
বিনা টিকিটে সফর করা যাত্রীর সংখ্যা বাড়ছে।Image Credit source: PTI

|

Apr 12, 2026 | 5:22 PM

নয়া দিল্লি: লোকাল ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ নিষেধ। তবে বিগত কয়েকদিনে বিনা টিকিটে ভ্রমণই যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। নেপথ্যে রেলের নিজস্ব অ্যাপ। সম্প্রতি লঞ্চ করা রেলওয়ান টিকিটিং অ্যাপে প্রযুক্তিগত সমস্যার দেখা দিয়েছে। আর সেই সুযোগ তুলেই বহু মানুষ বিনা টিকিটে ভ্রমণ করছেন।

সেন্ট্রাল রেলওয়েতে রেলওয়ান অ্যাপে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তার সুযোগ নিয়েই, ব্যস্ত সময়ে অনেক যাত্রী ট্রেনে উঠে পড়ছেন বিনা টিকিটে। রেলওয়ান অ্যাপে ট্রেনে সফর করার সময় টিকিট কাটা যায় না। তবে প্রযুক্তিগত সমস্যার সুযোগ নিয়ে অনেকে চলন্ত ট্রেনেও অসংরক্ষিত টিকিট কেটে নিচ্ছেন।

জানা গিয়েছে, মার্চের শুরু থেকেই রেলওয়ান অ্যাপে এই সমস্যা তৈরি হয়েছে। মুম্বইয়ের লোকাল ট্রেন নেটওয়ার্কে এর প্রভাব ব্যাপকভাবে পড়ছে। এমনিতেই মুম্বইয়ের লোকাল ট্রেনে প্রচুর ভিড় হয়। এত ভিড়ের কারণে অনেক সময় যাত্রীদের টিকিটও পরীক্ষা করা যায় না। এর মধ্যে রেলওয়ান অ্যাপে প্রযুক্তিগত সমস্যায় যাত্রীদের আরও সুবিধা হয়েছে।

রেলওয়ান অ্যাপের জিও-ফেন্সিং ফিচারে যাত্রীরা স্টেশনে উপস্থিত থাকলে বা নির্দিষ্ট দূরত্বের মধ্যে উপস্থিত থাকলে, তবেই ট্রেনের টিকিট কাটা যায়। কিন্তু এই ফিচার কাজই করছে না।

অধিকাংশ যাত্রীই যারা টিটিই-র হাতে ধরা পড়েছেন, তারা এসি লোকালে বিনা টিকিটে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন। এসি লোকালে অতিরিক্ত ভিড় হচ্ছে, ট্রেন নির্দিষ্ট সময়েও পৌঁছতে পারছে না। প্রতি দিনই ১০ থেকে ১৫ মিনিট করে লেট করছে।

Follow Us