India’s Bullet Train: স্বপ্ন নয় সত্যি, ২০২৭ সালেই ছুটবে বুলেট ট্রেন! ভারতে বিপ্লব ঘটাবে জাপানের শিনকানসেন

Bullet Train Update: প্রথম ধাপে যে বুলেট ট্রেন চালু হচ্ছে, তা চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার। ফলে যে দূরত্ব পার করতে ৫-৬ ঘণ্টা সময় লাগত, তা কমে মাত্র ২ ঘণ্টা লাগবে। এতে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। অত্যাধুনিক ট্রেনের সমস্ত সুযোগ সুবিধাই থাকবে এই ট্রেনে। 

Indias Bullet Train: স্বপ্ন নয় সত্যি, ২০২৭ সালেই ছুটবে বুলেট ট্রেন! ভারতে বিপ্লব ঘটাবে জাপানের শিনকানসেন
কত স্পিড হবে বুলেট ট্রেনের?Image Credit source: TV9 বাংলা

|

Jul 17, 2026 | 2:52 PM

নয়া দিল্লি: ভারতীয় রেল (Indian Railways) ঘটাচ্ছে বিপ্লব। যাত্রী পরিষেবা যেমন উন্নত করা হচ্ছে, তেমনই একের পর এক নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। ইতিমধ্যেই দেশে ৮১ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চলছে। চালু হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনও। আজ থেকেই আবার পথ চলা শুরু হয়েছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের। এবার বুলেট ট্রেন (Bullet Train) নিয়েও এল বড় আপডেট।

কবে চালু হবে বুলেট ট্রেন?

ভারতে ইতিমধ্যেই বুলেট ট্রেনের কাজ শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে, আগামী ২০২৭ সালেই ভারতে প্রথম বুলেট ট্রেন চালু হবে।  জাপানের শিনকানসেন (Shinkansen) প্রযুক্তির সহযোগিতায় মুম্বই-আহমেদাবাদ রুটে (Mumbai-Ahmedabad Route) হাই স্পিড ট্রেন চালু হবে। দুই দেশের মিলিত প্রচেষ্টায় এই প্রকল্পের কাজ এগোচ্ছে। ভারতে ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড বুলেট ট্রেন নির্মাণের দায়িত্বে রয়েছে।

জাপানের সাহায্য-

জানা গিয়েছে, জাপান ই১০ সিরিজের ট্রেন দেবে ভারতকে। ২০৩০ সালের গোড়াতেই এই ট্রেন সরবরাহ করা হবে ভারতকে। এই ট্রেন এখনও তৈরি হচ্ছে বলেই জানা গিয়েছে।

এই প্রকল্পের জন্য জাপান সরকার প্রায় ৮০ শতাংশ অর্থ বিনিয়োগ করছে, যার মধ্যে ৭৯,০০০ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে মাত্র ০.১ শতাংশ সুদে। এই ঋণের মেয়াদ ৫০ বছর। এছাড়াও, জাপান প্রযুক্তিগত সহায়তা যেমন করছে,  তেমনই ১,০০০ জনেরও বেশি ভারতীয় ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দিচ্ছে।

বুলেট ট্রেনের রুট-

অন্যদিকে, বুলেট ট্রেন চলার জন্য আলাদা ট্র্যাকও তৈরি হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ অনেক দূর এগিয়েও গিয়েছে। ২০২৭ সালে বুলেট ট্রেনের প্রথম সেকশন বা ধাপ চালু হবে। মুম্বই-আহমেদাবাদ রুটের প্রথম বুলেট ট্রেনের যাত্রাপথে মোট ১২টি স্টেশন থাকবে। এগুলি হল-মুম্বই, থানে, বিরার, বৈসর, ভাপি, বিলমোরা, সুরাট, ভারুচ, ভাদোদরা, আনন্দ, সবরমতী এবং আহমেদাবাদ।

প্রথম ধাপে যে বুলেট ট্রেন চালু হচ্ছে, তা চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার। ফলে যে দূরত্ব পার করতে ৫-৬ ঘণ্টা সময় লাগত, তা কমে মাত্র ২ ঘণ্টা লাগবে। এতে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। অত্যাধুনিক ট্রেনের সমস্ত সুযোগ সুবিধাই থাকবে এই ট্রেনে।

Follow Us