Rs 20 Lakh Stolen: আয়েস করে ২০ টাকার কচুরি খাচ্ছিলেন, মুহূর্তে ২০ লক্ষ টাকা গায়েব ব্যবসায়ীর

Rs 20 Lakh Stolen While Businessman Eats Kachori: অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দু’জনের মাথাতেই হেলমেট ছিল বলে জানা গিয়েছে। চম্পালালের অভিযোগের ভিত্তিতে নাহারগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Rs 20 Lakh Stolen: আয়েস করে ২০ টাকার কচুরি খাচ্ছিলেন, মুহূর্তে ২০ লক্ষ টাকা গায়েব ব্যবসায়ীর
বাইকের উপর বসে কচুরি খাচ্ছিলেন ব্যবসায়ীImage Credit source: Social Media

Oct 28, 2026 | 9:24 AM

জয়পুর: রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে বেশ আরাম করে বসেছিলেন। হাতে ২০ টাকার কচুরি। আয়েস করে কচুরিতে কামড় দিচ্ছেন ব্যবসায়ী। হঠাৎ তাঁর পাশে এসে  চলে গেল একটা বাইক। তারপর কয়েক সেকেন্ড। ব্যবসায়ী কিছু বোঝার আগেই তাঁর বাইকের সামনে রাখা একটা ব্যাগ ‘গায়েব’ হয়ে গেল। সেই ব্যাগেই ছিল ২০ লক্ষ টাকা। কচুরি হাতে নিয়েই চোখের সামনে তাঁর ২০ লক্ষ টাকা ভর্তি ব্যাগ নিয়ে দুষ্কৃতীদের চলে যেতে দেখলেন ওই ব্যবসায়ী। ঘটনাটি রাজস্থানের জয়পুরের নাহারগড় থানা এলাকার। এই চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে নাগাদ চম্পালাল নামে ওই ব্যবসায়ী কচুরি খাওয়ার জন্য একটি জায়গায় থামেন। স্কুটির সামনে টাকার ব্যাগটি রেখে তিনি কচুরি খেতে শুরু করেন। সেই সময় অন্য একটি স্কুটারে চেপে সেখানে আসে দুই ব্যক্তি। সুযোগ বুঝে পিছনে বসে থাকা ব্যক্তি টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দু’জন। ব্যাগ চুরি হতে দেখে চম্পালাল তাদের পিছু ধাওয়া করেন। স্থানীয় বাসিন্দারাও চোরদের ধরতে তাড়া করেন। কিন্তু শেষ পর্যন্ত দুই দুষ্কৃতীকে ধরা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুটারে বসে নিশ্চিন্তে কচুরি খাচ্ছেন চম্পালাল। সেই সময় অন্য একটি স্কুটারে চেপে দুই ব্যক্তি তাঁর পাশে এসে দাঁড়ায়। পিছনে বসে থাকা ব্যক্তি দ্রুত টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হাতে কচুরি নিয়েই তাদের পিছু ধাওয়া করতে শুরু করেন ওই ব্যবসায়ী।

অন্যদিকে, অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দু’জনের মাথাতেই হেলমেট ছিল বলে জানা গিয়েছে। চম্পালালের অভিযোগের ভিত্তিতে নাহারগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us