Indian Railways: এসে গেল কবচ 5, যাত্রীদের সুরক্ষায় বিশাল উদ্যোগ রেলের

Mumbai Rail: উল্লেখযোগ্য বিষয় হল, পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেলে Kavach 5.0 চালুর বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় রেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে বিষয়টি সম্ভাবনার পর্যায়েই রয়েছে। ভবিষ্যতে রেলের নীতিগত সিদ্ধান্ত ও প্রকল্প অনুমোদনের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Indian Railways: এসে গেল কবচ 5, যাত্রীদের সুরক্ষায় বিশাল উদ্যোগ রেলের
ভারতীয় রেলImage Credit source: Ramesh Pathania/Mint via Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 01, 2026 | 6:30 PM

নয়া দিল্লি: নয়া উদ্যোগ নিল রেল। ভারতীয় রেলের ট্রেন চলাচলকে আরও নিরাপদ, দ্রুত ও দক্ষ করে তুলতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা Kavach 5.0 চালুর প্রস্তুতি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দেশের অন্যতম ব্যস্ত মুম্বই শহরতলির রেল নেটওয়ার্কে এই নতুন প্রজন্মের Automatic Train Protection (ATP) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রেল সূত্রের খবর, Kavach 5.0 চালু হলে ট্রেনগুলির মধ্যে নিরাপদ ব্যবধান আরও বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে একই রুটে কম সময়ের ব্যবধানে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো যাবে। পাশাপাশি সিগন্যাল অমান্য (Signal Passed at Danger), অতিরিক্ত গতি এবং সম্ভাব্য সংঘর্ষের মতো ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। এতে যাত্রী নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই শহরতলির ব্যস্ত রেল পরিষেবার সক্ষমতাও বৃদ্ধি পাবে।

রেল বিশেষজ্ঞদের মতে, মুম্বইয়ে সফলভাবে এই প্রযুক্তির বাস্তবায়ন হলে ধাপে ধাপে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রেল নেটওয়ার্কেও Kavach 5.0 সম্প্রসারণ করা হতে পারে। সেই সম্ভাবনার তালিকায় পূর্ব রেল (Eastern Railway) এবং দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)-এর মতো গুরুত্বপূর্ণ জ়োনের নামও উঠে আসছে।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেলে Kavach 5.0 চালুর বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় রেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে বিষয়টি সম্ভাবনার পর্যায়েই রয়েছে। ভবিষ্যতে রেলের নীতিগত সিদ্ধান্ত ও প্রকল্প অনুমোদনের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us