প্রেমের এমন পরিণতি! প্রেমিকের জোরাজুরিতে ফাঁকা ফ্ল্যাটে ঘনিষ্ঠ হয়, সেই ভিডিয়োই রেকর্ড করে ‘গণধর্ষণ’ করল বন্ধুরা!

Crime:

প্রেমের এমন পরিণতি! প্রেমিকের জোরাজুরিতে ফাঁকা ফ্ল্যাটে ঘনিষ্ঠ হয়, সেই ভিডিয়োই রেকর্ড করে গণধর্ষণ করল বন্ধুরা!
প্রতীকী চিত্রImage Credit source: X

|

Nov 20, 2024 | 2:16 PM

বিশাখাপত্তনম: আর কত? নির্মম অত্যাচারের শিকার আইন পড়ুয়া। গণধর্ষণের শিকার যুবতী। প্রেমিক সহ চার যুবক মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে অভিযুক্তরা তাঁকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করা হয় বলেঅ অভিযোগ। যুবতী আত্মহত্যারও চেষ্টা করেন।

ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে। সেখানে আইন পড়ুয়া এক যুবতীকে গণধর্ষণ করা হয়। পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, ওই যুবতীর প্রেমিক চলতি বছরের অগস্ট মাসে এক বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়। ওই সময় অভিযুক্ত যুবকের বন্ধুরা গোপনে রেকর্ড করে রাখে ঘনিষ্ঠ হওয়ার ভিডিয়ো। এরপর সেই ভিডিয়ো দেখিয়েই ব্ল্যাকমেইল করা শুরু হয়। ওই ভিডিয়ো দেখেই এরপর যুবকের বন্ধুরাও ওই যুবতীকে ধর্ষণ করে।

গোটা ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে নির্যাতিতা। গত ১৮ নভেম্বর আত্মহত্যার চেষ্টা করে যুবতী। কোনওক্রমে যুবতীর বাবা জানতে পেরে তাঁকে প্রাণে বাঁচায়। এরপর তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ৭০(১), ৭৭, ৩৫১(২), ৬৯ ও ৭৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us