Lok Sabha Election Dates: এবারও সাত দফায় লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকে, কোন রাজ্যে কত দফায় ভোট

ECI Lok Sabha Election: ২০২৪ সালের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হচ্ছে। বাংলা ছাড়াও উত্তর প্রদেশ ও বিহারেও সাত দফাতেই ভোট হবে। ভোটগ্রহণ পর্ব শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন।

| Edited By: Soumya Saha

Mar 16, 2024 | 4:36 PM

নয়া দিল্লি: এবারও সাত দফাতেই হচ্ছে লোকসভা নির্বাচন। উনিশের লোকসভা নির্বাচনও হয়েছিল সাত দফাতেই। আর এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হচ্ছে। বাংলা ছাড়াও উত্তর প্রদেশ ও বিহারেও সাত দফাতেই ভোট হবে। ভোটগ্রহণ পর্ব শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন। এরপর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল। তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ মে। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। ২০ মে হবে পঞ্চম দফায় ভোটগ্রহণ। ২৫ মে হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব এবং ১ জুন হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে ৪ জুন।

এর মধ্যে এক দফাতেই ভোট হয়ে যাচ্ছে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। দুই দফায় ভোট হচ্ছে চারটি রাজ্যে। তিন দফায় ভোট হচ্ছে দুটি রাজ্যে। চার দফায় ভোট হচ্ছে তিনটি রাজ্যে। পাঁচ দফায় ভোটগ্রহণ পর্ব চলছে দুটি রাজ্যে এবং সাত দফায় চলবে বাংলা, বিহার ও উত্তর প্রদেশে।

এক দফায় ভোট হচ্ছে – অরুণাচল প্রদেশ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্র প্রদেশ, চণ্ডীগঢ়, দিল্লি, গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়াণা, লাক্ষাদ্বীপ, লাদাখ, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তামিলনাড়ু, পঞ্জাব, তেলঙ্গানা, উত্তরাখণ্ড, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, পুদুচেরি, কেরল

দুই দফায় ভোট হচ্ছে – কর্নাটক, রাজস্থান, ত্রিপুরা, মণিপুর

তিন দফায় ভোট হচ্ছে – ছত্তীসগঢ়, অসম

চার দফায় ভোট হচ্ছে – ওড়িশা, মধ্য় প্রদেশ, ঝাড়খণ্ড

পাঁচ দফায় ভোট হচ্ছে – মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর

সাত দফায় ভোট হচ্ছে – উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ

Loading...
Unable to load recommendations.
Follow Us