The liveblog has ended.
-
29 Jan 2025 06:48 PM (IST)
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩০ জনের
- মধ্যরাতে ব্যারিকেড টপকে মহাসঙ্গমে পৌঁছতে গিয়ে তৈরি হয় উত্তেজনা পরিস্থিতি।
- প্রশাসনিক বাধা ভেঙে সঙ্গমের দিকে পুণ্যস্নানে ছুটে চলে লক্ষ লক্ষ পুণ্যার্থী, হুড়োহুড়ি পদপিষ্ট হয় বেশ কয়েকজন।
- সকাল থেকেই ১০ জন পুণ্যার্থীর মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ প্রশাসন।
- সন্ধ্যা গড়াতেই প্রকাশ্যে আসল তথ্য। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জন পুণ্যার্থীর।
- আহত হয়েছেন ৯০ জন।
-
29 Jan 2025 03:57 PM (IST)
বিপর্যয়কে সঙ্গী করেই মহাকুম্ভে শুরু হয়ে গেল পুণ্যস্নান
- কাটেনি বিপর্যয়ের রেশ। কিন্তু আপাতত সব ভুলে একটা নতুন শুরু।
- মহাকুম্ভ মেলায় আবার শুরু হয়ে গেল পুণ্যস্নান।
- প্রশাসনের পরিকল্পনা মতোই আকাশ দিয়ে চলছে ‘পুষ্পবৃষ্টি’।
-
-
29 Jan 2025 02:47 PM (IST)
আধিকারিকদের সঙ্গে বৈঠকে রেলমন্ত্রী
- রেলমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী।
- বাড়ল তৎপরতা। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
- প্রয়াগরাজের রেল ভবনে মহাকুম্ভ রেল ওয়ার রুমেই চলছে এই বৈঠক।
- মহাকুম্ভে পদদলিত হওয়ার পর প্রয়াগরাজ থেকে ভক্তদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিতেই ডাক বৈঠকের।
-
29 Jan 2025 02:03 PM (IST)
ট্রেনের আপডেট জানলেন প্রধানমন্ত্রী
- দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
- মহা কুম্ভে পদদলিত হওয়ার পর প্রয়াগরাজ থেকে ভক্তদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রেলওয়ের প্রস্তুতি সম্পর্কে তথ্য নেন।
- রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রয়াগরাজে রেলওয়ের ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেছেন। রেলমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে আজ প্রয়াগরাজ থেকে ৩৬০ টিরও বেশি ট্রেন চালানো হচ্ছে।
- তিনি আরও জানিয়েছেন, প্রয়াগরাজের অনেক রেলস্টেশনে প্রতি ৪ মিনিটে একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে প্রয়াগরাজের সমস্ত রেলস্টেশনে RPF এবং GRP কর্মী মোতায়েন করা হয়েছে। কালার কোড অনুযায়ী স্টেশনে যাত্রীদের প্রবেশ করানো হচ্ছে।
-
29 Jan 2025 01:54 PM (IST)
রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা যোগী আদিত্যনাথের
- উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফোনে কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে।
- মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীকে প্রয়াগরাজ থেকে যথা সম্ভব বেশি ট্রেন চালানোর অনুরোধ করেছেন।
- তিনি বলেন, আরও বেশি করে ট্রেন চালানো উচিত যাতে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করতে আসা লোকজনকে দ্রুত এবং সহজে নিয়ে যাওয়া যায়।
-
29 Jan 2025 01:53 PM (IST)
অমৃত স্নান শুরু
মহাকুম্ভে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই সাধু-সন্তরা অমৃত স্নান শুরু করলেন।
-
29 Jan 2025 12:39 PM (IST)
শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
- মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি।
- মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
-
-
29 Jan 2025 11:20 AM (IST)
পরিস্থিতি নিয়ন্ত্রণে: যোগী আদিত্যনাথ
- মহাকুম্ভে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামানো হল র্যাফ। কাজ করছে এনএসজি-ও।
- হেলিকপ্টারেও নজরদারি চালানো হচ্ছে।
- বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
-
29 Jan 2025 10:10 AM (IST)
ট্রেন বাতিল
- পন্ডিত দীনদয়াল স্টেশন থেকে প্রয়াগরাজ যাওয়ার কুম্ভ স্পেশাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।
- মহাকুম্ভে পদদলিত হওয়া এড়াতে রেল এই সিদ্ধান্ত নিয়েছে।
- প্রয়াগরাজে প্রচুর ভিড়ের কারণে, কুম্ভ স্পেশাল ট্রেন যা দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন আপ এবং ডাউন চলত তা বাতিল করা হয়েছে।
- উত্তর রেলের তরফে জানানো হয়েছে, কুম্ভ বিশেষ ট্রেন বাতিল করা হয়নি। প্রয়াগরাজ হয়ে নিয়মিত ট্রেন চলাচল বাতিল নেই।
-
29 Jan 2025 10:09 AM (IST)
প্রয়াগরাজ যাচ্ছেন ডিজিপি
- উত্তর প্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার কিছুক্ষণের মধ্যে লখনউ থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবেন
- মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৈঠক করছেন পরিস্থিতি পর্যালোচনার জন্য। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
-
29 Jan 2025 10:07 AM (IST)
সাড়ে ৩ কোটি পুণ্যার্থীর স্নান
- মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গতকাল ৫ কোটি পুণ্যার্থী স্নান করেছেন মহাকুম্ভে।
- আজ ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ৩ কোটি পুণ্যার্থী স্নান করেছেন।
- নিকটবর্তী ঘাটে স্নান করার অনুরোধ মুখ্যমন্ত্রীর।
- সঙ্গম ঘাট এড়িয়ে চলার অনুরোধ।
-
29 Jan 2025 10:05 AM (IST)
১১টায় স্নানে সম্মতি আখড়াগুলির
- কুম্ভে পদপিষ্ট হওয়ার পরই পুণ্যস্নান আজকের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল আখড়াগুলি।
- বৈঠকের পর তারা সকাল ১১টার পর থেকে অমৃত স্নানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- আগে পুণ্যার্থীদেরই স্নান করার সুযোগ।
- পুণ্যার্থীদের স্নান হওয়ার পরই সাধু-সন্তরা পূুণ্যস্নান করবেন।
-
29 Jan 2025 10:02 AM (IST)
২০ জনের মৃত্যুর আশঙ্কা
- মহাকুম্ভে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ থেকে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
- উদ্ধারকাজে গতি বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
- আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী।
-
29 Jan 2025 09:21 AM (IST)
মুখ্যমন্ত্রীকে ৩ বার ফোন প্রধানমন্ত্রীর
- কুম্ভের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- এই নিয়ে তিনবার তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করলেন।
- প্রতি মুহূর্তে উদ্ধারকাজের আপডেট জানছেন তিনি।
-
29 Jan 2025 08:38 AM (IST)
পুণ্যস্নান ভক্তদের
-
29 Jan 2025 08:37 AM (IST)
গুজবে কান না দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর
- সঙ্গম ঘাটের দিকে না যাওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
- কাছাকাছি ঘাটে স্নান করার অনুরোধ করলেন তিনি। প্রশাসনের নির্দেশ অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
- কোনও রকমের গুজবে কান না দেওয়ার অনুরোধ।
-
29 Jan 2025 08:31 AM (IST)
পুণ্যস্নান করলেন হেমা মালিনী
মহাকুম্ভের এই পরিস্থিতির মাঝেও পুণ্যস্নান করলেন হেমা মালিনী। বললেন, এটা তাঁর সৌভাগ্য যে পবিত্র দিনে স্নান করতে পারলেন।
-
29 Jan 2025 08:29 AM (IST)
মহাকুম্ভে রামদেব
-
29 Jan 2025 08:28 AM (IST)
সঙ্গম ঘাট এড়িয়ে চলার অনুরোধ
- অতিরিক্ত ভিড়ের চাপেই মহাকুম্ভে পদপিষ্ট পরিস্থিতি।
- পুণ্যার্থীরা যারা স্নান করতে এসেছেন মৌনি অমাবস্যায়, তাদের সঙ্গম ঘাট এড়িয়ে চলার অনুরোধ।
- অন্য ঘাটগুলিতে পুণ্যস্নান করার আবেদন জানানো হয়েছে।
-
29 Jan 2025 08:26 AM (IST)
উদ্ধারকাজে আসা অ্যাম্বুল্যান্সে আগুন
- পদপিষ্টের ঘটনার উদ্ধারকাজের মধ্যেই আগুন ধরে গেল একটি অ্যাম্বুল্যান্সে।
- আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল বাহিনী।
- হতাহতের খবর নেই।
-
29 Jan 2025 08:22 AM (IST)
স্থগিত অমৃতস্নান
- পদপিষ্ট হওয়ার ঘটনার পর মৌনী অমাবস্যার পুণ্যস্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আখাড়ার মহামন্ডলেশ্বররা।
- জুনা আখাড়ার মুখপাত্র জানিয়েছেন, আপাতত আখাড়াগুলি তাদের স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
- স্থগিত করা হল মৌনি অমাবস্যার অমৃতস্নানের শোভাযাত্রাও।
-
29 Jan 2025 08:21 AM (IST)
যোগী আদিত্যনাথকে ফোন প্রধানমন্ত্রীর
- কুম্ভে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির খবর পেয়েই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা পরিস্থিতির খোঁজ নেন তিনি।
- দ্রুত উদ্ধারকাজের নির্দেশ এবং সমস্ত রকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।
- মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
- কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। সবরকমের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
-
29 Jan 2025 08:21 AM (IST)
চলছে উদ্ধারকাজ
মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
-
29 Jan 2025 08:19 AM (IST)
কুম্ভে পদপিষ্ট ৩০, অতি সঙ্কটজনক ১৭
- মৌনি অমবস্যায় পূণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি মহাকুম্ভে।
- বহু মানুষ আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।
- অনেকেরই, বিশেষ করে মহিলাদের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
- সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- সরকারি সূত্রে খবর, কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। অতি সঙ্কটজনক ১৭ জন।