Mid Day Meal: মিড ডে মিল নিয়ে বিরাট ঘোষণা! দুপুরের খাবারের পাশাপাশি মিলবে ব্রেকফাস্টও

Breakfast in Mid-Day Meal: এতদিন শুধুমাত্র স্কুল পড়ুয়াদের জন্যই মিড ডে মিল দেওয়া হত। তবে তেলঙ্গানা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরও মিড ডে মিল দেওয়া হবে। আগামী ১২ জুন থেকে এই স্কিম চালু হবে। প্রায় দুই লক্ষ পড়ুয়া উপকৃত হবে এতে।

Mid Day Meal: মিড ডে মিল নিয়ে বিরাট ঘোষণা! দুপুরের খাবারের পাশাপাশি মিলবে ব্রেকফাস্টও
প্রতীকী চিত্র।Image Credit source: Gemini AI

|

May 28, 2026 | 8:28 PM

হায়দরাবাদ: মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে বড় ঘোষণা। এবার থেকে মিড ডে মিলে শুধু দুপুরের খাবার নয়, পাওয়া যাবে ব্রেকফাস্টও (Breakfast)। পড়ুয়াদের কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত। আগামী ১২ জুন থেকে মিড ডে মিল চালু হচ্ছে।

বড় ঘোষণা-

আজ, বৃহস্পতিবার তেলঙ্গানা সরকারের তরফে এই ঘোষণা করা হল। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy) জানিয়েছেন, সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র কলেজের পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে। পাশাপাশি প্রাতঃরাশও দেওয়া হবে। দেশের কোনও রাজ্যে মিড ডে মিল ও ব্রেকফাস্ট-দুটোই দেওয়া হয় না। তেলঙ্গানাতেই প্রথম এই ব্যবস্থা চালু হচ্ছে। প্রতিবেশী অন্ধ্র প্রদেশে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয়। তেলঙ্গানাতেও উচ্চ শ্রেণির পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউট্রিশনের পরামর্শ অনুযায়ী মিড ডে মিল ব্যবস্থায় এই পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টি জোগানের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

তেলঙ্গানাই প্রথম-

তেলঙ্গানা সরকারের তরফে জানানো হয়েছে, এতদিন শুধুমাত্র স্কুল পড়ুয়াদের জন্যই মিড ডে মিল দেওয়া হত। তবে তেলঙ্গানা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরও মিড ডে মিল দেওয়া হবে। আগামী ১২ জুন থেকে এই স্কিম চালু হবে। প্রায় দুই লক্ষ পড়ুয়া উপকৃত হবে এতে। রাজ্য সরকার ব্রেকফাস্ট স্কিমের জন্য ৮০ কোটি টাকা এবং মিড ডে মিলের জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা করছে।

কী কী ব্রেকফাস্ট দেওয়া হবে?

ইতিমধ্যেই তেলঙ্গানা সরকার ব্রেকফাস্টের মেনুও ঠিক করে ফেলেছে। দেওয়া হবে ধোসা, মিলেট ইডলি-সাম্বার, পুরি ও সবজি, বোন্ডা-চাটনি, উপমা-চাটনি। তার সঙ্গে একদিন বাদে একদিন ১৫০ মিলি দুধও দেওয়া হবে।

Follow Us