Electoral bonds: কলকাতাতেই সবথেকে বেশি বিক্রি হয়েছে নির্বাচনী বন্ড! কারা কিনল?

Electoral bonds: গত বৃহস্পতিবার এই প্রকল্পকে বাতিল করার সময়, শীর্ষ আদালত বলেছে, এই প্রক্রিয়ায় স্বচ্ছ্বতার যথেষ্ট অভাব রয়েছ। কাজেই, নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করা হয়েছে। কিন্তু, গত ৬ বছরে ভারতের কোন শহর থেকে এই বন্ড সবথেকে বেশি কেনা হয়েছে জানেন? শুনলে অবাক লাগতে পারে।

Electoral bonds: কলকাতাতেই সবথেকে বেশি বিক্রি হয়েছে নির্বাচনী বন্ড! কারা কিনল?
কলকাতাই কিনল সবথেকে বেশি নির্বাচনী বন্ড Image Credit source: TV9 Bangla

Feb 18, 2024 | 4:08 PM

নয়া দিল্লি: নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ও অবৈধ বলে, কেন্দ্রীয় সরকারের নির্বাচনী বন্ড প্রকল্পকে নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক রায়ে আদালত বলেছে, এই প্রকল্পে নাগরিকদের তথ্য জানার অধিকার লঙ্ঘিত হচ্ছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে এতদিন পর্যন্ত এই বন্ড কারা কিনেছে এবং কাদের সেই বন্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, তার হিসেব নির্বাচটন কমিশনকে দিতে বলেছে শীর্ষ আদালত। ১৫ মার্চের মধ্য়ে সেই সব নামের তালিকায় প্রকাশ করা হবে কমিশনের ওয়েবসাইটে। ২০১৮ সালের ২ জানুয়ারি, তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বন্ড প্রকল্প চালু করেছিলেন। লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলিকে তহবিল প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনা। কিন্তু, গত বৃহস্পতিবার এই প্রকল্পকে বাতিল করার সময়, শীর্ষ আদালত বলেছে, এই প্রক্রিয়ায় স্বচ্ছ্বতার যথেষ্ট অভাব রয়েছ। কাজেই, নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করা হয়েছে। কিন্তু, গত ৬ বছরে ভারতের কোন শহর থেকে এই বন্ড সবথেকে বেশি কেনা হয়েছে জানেন? শুনলে অবাক লাগতে পারে, কিন্তু, সেই শহরের নাম কলকাতা।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর (ADR) সংস্থার পক্ষ থেকে, বন্ড বিক্রি শুরুর সময় থেকে, এই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তাদের সংকলিত তথ্য অনুসারে, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে, নির্বাচনী বন্ড সবথেকে বেশি বিক্রি হয়েছে শহর কলকাতায়। কলকাতায় এসবিআই ৭,৮৩৪টি নির্বাচনী বন্ড বিক্রি করেছে। এই তালিকায় এরপরই রয়েছে মুম্বই। দেশের অর্থনৈতিক রাজধানীতে নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে ৫,৪২৬টি। এছাড়া, হায়দরাবাদ থেকে নির্বাচনী বন্ড কেনা হয়েছে ৪,৮১২টি, নয়া দিল্লিতে ৩,৬৬২টি, চেন্নাইয়ে ১,৮৬৯, গান্ধীনগরে ১,১৮৯, ভুবনেশ্বরে ৮৫৭, বেঙ্গালুরুতে ৮২৬, পানাজিতে ৪১১, জয়পুরে ৩০৯, চণ্ডীগড়ে ২০৫, লখনউয়ে ১০৯, তিরুবনন্তপুরমে ৮৭, রায়পুরে ১২৪, গুয়াহাটিতে ১৬২, বিশাখাপত্তনমে ৮০, ভোপালে ৬০ এবং পটনায় ৮টি।

ভারতের শহরগুলির মধ্যে, অর্থনৈতিক দিক থেকে কলকাতার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বই বা বেঙ্গালুরু। রাজনৈতিক কার্যক্রমের প্রাণকেন্দ্র নয়া দিল্লি। কাজেই, নির্বাচনী বন্ড কেনার দিক থেকে মুম্বই, বেঙ্গালুরু বা নয়া দিল্লির এগিয় থাকা স্বাভাবিক ছিল। কিন্তু, এই বিষয়ে এগিয়ে শুধু নয়, মুম্বইয়ের থেকে অনেক এগিয়ে এক নম্বরে রয়েছে কলকাতা। প্রশ্ন উঠছে কারা কিনল? এর জবাব এখনও অজানা। তবে, আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ হলে, সবটাই সামনে চলে আসবে। এডিআর-এর বিশ্লেষণ অনুযায়ী, নির্বাচনী বন্ডের প্রায় ৫৫ শতাংশ পেয়েছিল বিজেপি। এই প্রকল্পের সুবিধা সবথেকে বেশি পেয়েছিল গেরুয়া শিবিরই। প্রত্যাশিতভাবে, সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস।

Loading...
Unable to load recommendations.
Follow Us