Neha Bora at High Court: ‘৫টায় দেখা হবে’, এটুকুই লিখেছিলেন, হাইকোর্টে সওয়াল নেহার

এদিন নেহা বোরার আইনজীবী গোপাল শঙ্করনারায়নণ আদালতে জানান যে ১৬ অক্টোবর নেহা মান্ডি হাউসে পৌঁছনোর মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই তাঁকে আটক করা হয়। কোনও অন্যায় বা কোনও শান্তিভঙ্গ করেননি বলে দাবি নেহার। নেহা শুধু একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, '৫টায় দেখা হবে'। 

Neha Bora at High Court: ৫টায় দেখা হবে, এটুকুই লিখেছিলেন, হাইকোর্টে সওয়াল নেহার
নেহা বোরাImage Credit source: PTI

Oct 22, 2026 | 8:20 PM

নয়া দিল্লি: শান্তি বজায় রাখার জন্য আইসা (AISA) প্রেসিডেন্ট নেহা বোরাকে ১০,০০০ টাকার বন্ডে সই করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নেহা। বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টার শুনানি চলে আদালতে। সেখানে তিনি জানিয়ে দেন, শান্তিভঙ্গ হয় এমন কোনও কর্মসূচিতে জড়িত ছিলেন না তিনি। ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচিতেও তিনি যোগ দেননি।

গত ১৬ অক্টোবর আটক করা হয় নেহা বোরাকে। এরপর ১৮ অক্টোবর বিশেষ এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট (SEM) তাঁকে শান্তি বজায় রাখা সংক্রান্ত ১০ হাজার টাকার মুচলেকা দিয়েছেন। আন্দোলন স্থল হিসেবে যন্তর মন্তরকে ব্যবহার না করার নির্দেশিকা থাকা সত্ত্বেও সেখানে বারবার প্রতিবাদ জানিয়েছেন বলে অভিযোগ নেহার বিরুদ্ধে। এমনকী লোকজনকে কন্নট প্লেসে যেতে উস্কানি দিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। সব পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে।

এদিন নেহা বোরার আইনজীবী গোপাল শঙ্করনারায়নণ আদালতে জানান যে ১৬ অক্টোবর নেহা মান্ডি হাউসে পৌঁছনোর মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই তাঁকে আটক করা হয়। কোনও অন্যায় বা কোনও শান্তিভঙ্গ করেননি বলে দাবি নেহার। নেহা শুধু একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, ‘৫টায় দেখা হবে’। ওই পোস্টে কোনও হিংসার উস্কানি নেই বলেও উল্লেখ করেছেন নেহা।

অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা এদিন দিল্লি পুলিশের তরফে সওয়াল করতে গিয়ে বলেন, “১২ বার। একের পর এক শৃঙ্খলাভঙ্গ করেছেন নেহা”। তিনি সওয়াল করেন, একটি সাংবাদিক বৈঠকে নেহা রেজিম চেঞ্জের কথাও বলেছিলেন। নেহার আইনজীবী উত্তর দেন, “গণতন্ত্রে রেজিম চেঞ্জ চাওয়ায় কোনও ভুল নেই।” এ কথা শুনে এএসজি বলেন, সরকার বদল হয় ভোটে, কোনও দুর্বৃত্তদের কার্যকলাপে নয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us